News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১০০ দিনের কাজে দুর্নীতিতে সল্টলেকের ইএ ব্লকে ইডি-র অভিযান, বহরমপুরেও হানা কেন্দ্রীয় সংস্থার
Image

১০০ দিনের কাজে দুর্নীতিতে সল্টলেকের ইএ ব্লকে ইডি-র অভিযান, বহরমপুরেও হানা কেন্দ্রীয় সংস্থার

কলকাতা ও বহরমপুর, ৬ ফেব্রুয়ারি (হি.স.): একশো দিনের কাজে দুর্নীতি মামলায় সল্টলেকের ইএ ব্লকেও চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযান। বিদ্যাসাগর নিকেতনের তিনতলায় অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের দু’টি ফ্ল্যাটে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, হুগলির ধনেখালির বিডিও ছিলেন এস কে পান। একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় এজেন্সি।

এদিকে, ১০০ দিনের কাজে দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের বহরমপুরে বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর বাড়িতেও চলছে ইডি-র তল্লাশি-অভিযান। বেলডাঙা ১ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক ছিলেন রথীন দে। অভিযোগ ওঠে, একশো দিনের কাজের প্রায় চার কোটি টাকা তিনি নিজের ও তাঁর বোনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেন। সরকারি তদন্তে তা প্রমাণিত হয়। সাসপেন্ড হয়ে যান পঞ্চায়েত কর্মী। এরপরই তিনি বেপাত্তা হয়ে যান। টাকা উদ্ধার হয়নি। এর মাঝেই এলাকায় ফিরে আসেন বহিষ্কৃত পঞ্চায়েত কর্মী। এদিন তাঁর বাড়িতেই হানা দিয়েছে ইডি।

Releated Posts

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026

কংগ্রেস-এসপি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, মোদী সরকার প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে: যোগী আদিত্যনাথ

নয়াদিল্লি/ফতেহপুর, ২৫ জুলাই (আইএএনএস): সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেস ছাত্র-যুবদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে বলে শনিবার অভিযোগ করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারতের জাহাজ নির্মাণ শিল্পে গতি আনতে ৬৯,৭২৫ কোটি টাকার প্যাকেজ, দীর্ঘমেয়াদি অর্থায়ন ও দক্ষতা উন্নয়নে জোর

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): দেশের জাহাজ নির্মাণ শিল্পকে আরও শক্তিশালী করতে, সামুদ্রিক অর্থায়ন বাড়াতে এবং দক্ষ জনবল তৈরি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top