News Flash

  • Home
  • দিনের খবর
  • জনস্বার্থে দ্রুততার সঙ্গে কাজ চলবে : চম্পই সোরেন, মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়েও প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
Image

জনস্বার্থে দ্রুততার সঙ্গে কাজ চলবে : চম্পই সোরেন, মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়েও প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

রাঁচি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): আস্থাভোটে জিতে আত্মবিশ্বাস আরও বাড়ল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পই সোরেনের। সোমবার বিধানসভায় আস্থাভোটে জয়লাভের পর মুখ্যমন্ত্রী চম্পই সোরেন বলেছেন, “হেমন্ত সোরেনের তৈরি পরিকল্পনার ব্লুপ্রিন্টে দ্রুত কাজ করা হবে, আমরা জনগণের স্বার্থে ভালোভাবে কাজ করব।” বিজেপি নেতারা বলছেন, কয়েকজন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়করা দল ছাড়বেন, এ প্রসঙ্গে চম্পই বলেছেন, “মহারাষ্ট্র এবং অন্যান্য জায়গার পর থেকে এটি তাঁদের অভ্যাস। আমরা সেই ঐতিহ্য, সেই সংস্কৃতি থেকে দূরে।” মন্ত্রিসভার সম্প্রসারণ সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেছেন, “খুব শীঘ্রই, ২-৩ দিনের মধ্যে।”

আস্থাভোটে জয়ের পর ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলম বলেছেন, “আস্থাভোটে যা হয়েছে, তাই আমরা ভেবেছিলাম। আমরা প্রথম দিনেই সমর্থনপত্র নিয়ে রাজ্যপালের কাছে গিয়েছিলাম। আমরা তাঁকে বলেছিলাম, ৪৩ জন এতে স্বাক্ষর করেছেন এবং আমাদের কাছে ৪৭ জন বিধায়কের শক্তি রয়েছে, সেটাই আজ প্রমাণিত হল।” মন্ত্রিসভার সম্প্রসারণ প্রসঙ্গেও তিনিও বলেছেন, ”খুব শ্রীঘ্রই হবে।”

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top