News Flash

  • Home
  • দিনের খবর
  • মহিলা প্রধানদের স্বামীদের প্রশিক্ষণ, সমালোচনা সুকান্তর
Image

মহিলা প্রধানদের স্বামীদের প্রশিক্ষণ, সমালোচনা সুকান্তর

কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : পঞ্চায়েতে মহিলা প্রধানদের স্বামীদের প্রশিক্ষিত করার উদ্যোগের সমালোচনা করলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিভিন্ন জেলায় বহু ক্ষেত্রে অভিযোগ আসে মহিলা প্রধানদের স্বামীদের একাংশের ঝামেলায় জড়ানোর খবর। কখনও বা তোলাবাজির অভিযোগ, কখনও আবার অপরাধমূলক কাজে জড়িয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। কোথাও আবার দেখতে পাওয়া যায় স্ত্রী পঞ্চায়েত প্রধান। তবে বকলমে চালাচ্ছেন স্বামী। এমন আবহের মধ্যে এবার একটি নির্দেশি জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে। গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানদের স্বামীদেরও পড়ানো হচ্ছে পঞ্চায়েতের পাঠ।

সোমবার কলকাতা বিমানবন্দরে সুকান্তবাবুকে সাংবাদিকরা এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, “মহিলা সশক্তিকরণের কথা বলে এরা , মেয়েদের কথা, নারী ক্ষমতায়নের কথা বলেন আমাদের মুখ্যমন্ত্রী। বোঝাই যাচ্ছে বাংলার মেয়েদের অবস্থা কী? প্রধানরা নিজেরা পঞ্চায়েত চালাবে না। তাঁদের স্বামীরা পঞ্চায়েত চালাবেন।“

প্রসঙ্গত, সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ৫ থেকে ১০ই ফেব্রুয়ারি তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের দফতরে এই প্রশিক্ষণ দেওয়া হবে। সঙ্গে থাকবেন গ্রাম পঞ্চায়েতের একজন করে কর্মী। পাশাপাশি মহিলা সভাপতি ও তাঁর স্বামীদেরও ডাকা হবে বলে জানা গিয়েছে। জেলার ১৩৮ জন মহিলা প্রধান ও তাঁদের স্বামীদের দেওয়া হবে প্রশিক্ষণ।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top