News Flash

  • Home
  • দেশ
  • শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী
Image

শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ৫ ফেব্রুয়ারি, (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে গত কয়েক দিন ধরে বিস্তর আলোচনা ছিল। তৃণমূলের অনেকেও মুখ্যমন্ত্রীর সূচি নিয়ে স্পষ্ট কিছু বলতে পারছিলেন না। অন্য দিকে বাম, কংগ্রেস নেতারা বলতে শুরু করেছিলেন, ‘বোঝাপড়া’ করার উদ্দেশেই দিল্লি যেতে হচ্ছে মমতাকে। কিন্তু শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিল করলেন তিনি।

সোমবার বিকেলেই রওনা হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, তিনি দিল্লি সফর বাতিল করেছেন। রাজ্য বাজেটের কারণেই তাঁর এই সফর বাতিল বলে জানিয়েছেন মমতা।

মুখ্যমন্ত্রী এ-ও জানিয়েছেন, মঙ্গলবার ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত বৈঠকে তাঁর বদলে তৃণমূলের তরফে দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। আগামী বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ হবে বিধানসভায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেই কারণেই তাঁকে এই সফর বাতিল করতে হল শেষ মুহূর্তে।

বস্তুত, গত কয়েক দিন ধরেই বাজেট নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী। গত শুক্র ও শনিবার ‘কেন্দ্রীয় বঞ্চনা’র বিরুদ্ধে রেড রোডে মমতার ধর্না ছিল। মুখ্যমন্ত্রীর অস্থায়ী অফিস তৈরি হয়েছিল সেই ধর্নামঞ্চের পিছনে। দেখা গিয়েছিল, ঘণ্টা খানেক বাদে বাদেই মমতা ওই অফিসে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, তিনি বাজেট সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখছেন। তার পর তাতে সই করছেন।

প্রদেশ কংগ্রেসের অনেক নেতার ‘আশঙ্কা’ ছিল, দিল্লি গিয়ে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর সঙ্গেও মমতা দেখা করতে পারেন। যদিও শেষ পর্যন্ত সফর বাতিল করলেন মমতা।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top