News Flash

  • Home
  • দিনের খবর
  • পুত্রকে ‘মেরে’ ঝুলিয়ে পরে আত্মঘাতি নৈহাটির মা’র
Image

পুত্রকে ‘মেরে’ ঝুলিয়ে পরে আত্মঘাতি নৈহাটির মা’র

উত্তর ২৪ পরগনা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : চার বছরের শিশু ও তার মায়ের দেহ উদ্ধার হল রবিবার রাতে। ঘটনায় হইচই পড়ে যায় নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীতে। ছেলেকে গলায় ফাঁস দিয়ে মেরে মা আত্মঘাতী হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

পুলিশ জানিয়েছে, নিহতদের নাম বিশ্বামিত্রা অধিকারী ওরফে প্রিয়ঙ্কা ও সৌমিক অধিকারী। স্থানীয় সূত্রে জানা গেছে, মদ খেয়ে প্রায়ই অত্যাচার করতেন স্বামী। মাঝেমধ্যে চলত মারধর এবং গালিগালাজ। অপমান সহ্য করতে না পেরে চার বছরের শিশুপুত্রকে ‘খুন’ করে ‘আত্মঘাতী’ মা। তবে সন্তানকে মেরে ওই মহিলা সত্যিই আত্মহত্যা করেছেন, না তাঁদের খুন করা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

স্থানীয় সূত্রে খবর, স্বামী শুভঙ্কর অধিকারী এবং চার বছরের সন্তানকে নিয়ে নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লিতে থাকতেন বিশ্বমিত্রা। তাঁদের মধ্যে নিত্যদিন অশান্তি লেগেই থাকত। প্রায়ই মত্ত হয়ে বিশ্বমিত্রাকে তাঁর স্বামী মারধর করতেন বলেও অভিযোগ।

স্থানীয়দের একাংশের দাবি, রবিবার স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চরমে উঠলে অভিমানে বছর চারেকের শিশুপুত্রকে গলায় ফাঁস দিয়ে ‘খুন’ করেন বিশ্বমিত্রা। পরে আত্মঘাতী হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নৈহাটি থানার পুলিশ। মা এবং শিশুর ঝুলন্ত দেহ উদ্ধার করে নৈহাটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। যখন দেহ দু’টি উদ্ধার করা হয়, তখন ঘরে ছিলেন না শুভঙ্কর।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top