News Flash

  • Home
  • দিনের খবর
  • সিএনজি-সঙ্কটে গাড়ি চালকরা, প্রতিবাদে রুবি মোড়ে পথ অবরোধ
Image

সিএনজি-সঙ্কটে গাড়ি চালকরা, প্রতিবাদে রুবি মোড়ে পথ অবরোধ

কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.): কলকাতায় দেখা গেল সিএনজি-সঙ্কট! পাম্পে গিয়েও সিএনজি পাচ্ছেন না, এমন অভিযোগ তুলে রাস্তায় বসে পড়লেন গাড়ির চালকেরা। তাঁদের মধ্যে বেশিরভাগই অটো চালক। সোমবার গাড়ির চালকদের বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ল রুবির মোড়। যার জেরে সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তির শিকার অফিস যাত্রীরা।

সিএনজি সঙ্কটে অতীষ্ট হয়েই অবরোধের পথ বেছে নিলেন একাধিক গাড়ি, অটো ও ট্যাক্সিচালক। পেট্রল পাম্পে লম্বা লাইনের প্রতিবাদে অফিস টাইমে আড়াআড়ি ভাবে গাড়ি দাঁড় করিয়ে ইএম বাইপাস অবরুদ্ধ করে দেন ক্ষুব্ধ চালকদের একাংশ। যার ফলে ইএম বাইপাসের একটি অংশে যান চলাচল সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। অফিস টাইমে চুড়ান্ত দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। তবে, অন্য একটি লেনকে বিকল্প হিসেবে ব্যবহার করে উল্টোডাঙার দিকে ট্রাফিক সচল রাখেন পুলিশ আধিকারিকরা। পুলিশের আশ্বাসে চালকরা অবরোধ তুলে নেন বলে জানা গিয়েছে।

কলকাতার অন্যতম ব্যস্ততম রাস্তা রুবির মোড়। বাইপাসের উপর এই রাস্তায় কমপক্ষে ২৫০ অটো আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে পড়ায় অন্য সব বাস, ট্যাক্সিও আটকে যায়। চালকেরা রাস্তায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, অবিলম্বে সব পেট্রল পাম্পে সিএনজি-র ব্যবস্থা করতে হবে। পুলিশ তাঁদের আশ্বাস দিয়েছে বলে জানা গিয়েছে।

Releated Posts

বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের

পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…

ByByNews Desk Jun 27, 2026

পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…

ByByNews Desk Jun 27, 2026

দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…

ByByNews Desk Jun 27, 2026

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top