News Flash

  • Home
  • দিনের খবর
  • হেমন্তের আর্জিতে ইডি-র প্রতিক্রিয়া জানতে চাইল ঝাড়খণ্ড হাইকোর্ট, ১২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি
Image

হেমন্তের আর্জিতে ইডি-র প্রতিক্রিয়া জানতে চাইল ঝাড়খণ্ড হাইকোর্ট, ১২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি

রাঁচি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন। ইডি-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে তিনি ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হন, হেমন্তের আবেদনের প্রেক্ষিতে এবার ইডি-র প্রতিক্রিয়া জানতে চাইল ঝাড়খণ্ড হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, জমি কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত মামলায় ইডি-র হাতে গ্রেফতার হন হেমন্ত সোরেন। এরপরই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সুপ্রিম কোর্ট জানায়, এ বিষয়ে ঝাড়খণ্ড হাইকোর্টে প্রথমে আবেদন জানাতে হবে তাঁকে। সেই মতো ঝাড়খণ্ড হাইকোর্টের শরণাপন্ন হন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবেদনের বিষয়ে সোমবার ইডি-র কাছে প্রতিক্রিয়া জানতে চাইল উচ্চ আদালত। ৯ ফেব্রুয়ারির মধ্যে নিজেদের উত্তর জানাতে হবে ইডি-কে। পরবর্তী শুনানি হবে ১২ ফেব্রুয়ারি।

Releated Posts

বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের

পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…

ByByNews Desk Jun 27, 2026

পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…

ByByNews Desk Jun 27, 2026

দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…

ByByNews Desk Jun 27, 2026

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top