News Flash

  • Home
  • দেশ
  • লাগাতার ম্যানগ্রোভ ধ্বংসের বিরুদ্ধে বিজেপির অবস্থান বিক্ষোভ বাসন্তী বিডিও অফিসে
Image

লাগাতার ম্যানগ্রোভ ধ্বংসের বিরুদ্ধে বিজেপির অবস্থান বিক্ষোভ বাসন্তী বিডিও অফিসে

বাসন্তী, ৫ ফেব্রুয়ারি (হি. স.) : সুন্দরবনের বিভিন্ন প্রান্তে যেমন ম্যানগ্রোভ ধ্বংস করে মেছোভেরি তৈরীর অভিযোগ উঠেছে। তেমনি বাসন্তীর ভরতগর, আনন্দাবাদ, জ্যোতিষপুর, ঝড়খালি সহ একাধিক এলাকায় ম্যানগ্রোভ ধ্বংস করে মেছোভেরি তৈরির অভিযোগ উঠেছে শাসক দলের নেতাদের বিরুদ্ধে। শাসক দলের নেতারাই প্রকৃতিকে ধ্বংস করছে অভিযোগ বিজেপির। আর এই অভিযোগ তুলে সোমবার দুপুর বারোটা থেকে বাসন্তী বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিজেপি। পাশাপাশি ভিডিওকে স্মারকলিপিও জমা দিয়েছেন তারা। বিজেপির দাবি প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণেই দিনের পর দিন ধ্বংস হচ্ছে ম্যানগ্রোভ। অবিলম্বে এই ম্যানগ্রোভ নিধন বন্ধ না হলে বিজেপি আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি, এমন হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি নেতৃত্বরা।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top