News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৫ চাম্পামুড়া এগিয়ে থাকলেও আজ থেকে শুরু দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ
Image

অনূর্ধ্ব-১৫ চাম্পামুড়া এগিয়ে থাকলেও আজ থেকে শুরু দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি।। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের সুপার ফোর-এর খেলা অনেকটাই জমজমাট। খেতাবের লক্ষ্যে চার দল চাম্পামুরা কোচিং সেন্টার, জিবি প্লে সেন্টার, ক্রিকেট অনুরাগী এবং এগিয়ে চলো সংঘ প্রত্যেকেই মুখিয়ে রয়েছে। তবে দুই রাউন্ডের খেলা শেষে পরিসংখ্যান অনুযায়ী চাম্পামুড়া কোচিং সেন্টার কে অনেকটা এগিয়ে রাখতে হয়। কেননা পরপর দুই ম্যাচ ড্র-তে নিষ্পত্তি হলেও প্রথম ইনিংসে লিভ নেওয়ার সুবাদে তিন করে মোট ৬ পয়েন্ট পেয়ে কিছুটা এগিয়ে রয়েছে বলা চলে। আরও একটু জোর দিয়ে বললে চাম্পামুড়া কোচিং সেন্টারের পক্ষে রানার্স খেতাব নিশ্চিত বলা যেতে পারে। তবে চ্যাম্পিয়ন ও রানার্স খেতাব নির্ধারণের লক্ষ্যে আগামীকাল থেকে তালতলা স্কুল মাঠে শুরু হতে যাওয়া চাম্পামুড়া কোচিং সেন্টার ও জিবি প্লে সেন্টারের ম্যাচের রেজাল্টের উপর নির্ভর করতে হবে। এগিয়ে চলো সংঘ বনাম ক্রিকেট অনুরাগীর ম্যাচটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সরাসরি জয়ের মতো কোনও রেজাল্ট কোনও দলের পক্ষে চলে গেলে সামগ্রিক টুর্নামেন্টের হিসেব-নিকেশটাই পাল্টে দিতে পারে। উল্লেখ্য, সুপার ফোর এর প্রথম রাউন্ডের খেলায় জিবি প্লে সেন্টার, এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে ৩ পয়েন্ট পেয়েছিল। অপরদিকে চাম্পামুড়া কোচিং সেন্টার প্রথম ম্যাচে ক্রিকেট অনুরাগীর বিরুদ্ধে এবং দ্বিতীয় ম্যাচে এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিভ নেওয়ার স্বীকৃতি স্বরূপ তিন-তিন করে ছয় পয়েন্ট পেয়েছে। দ্বিতীয় ম্যাচে ক্রিকেট অনুরাগী জিবি প্লে সেন্টারের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে ৩ পয়েন্ট পেয়েছিল।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top