News Flash

Image

লোকসভার প্রাক মুহূর্তে কদমতলায় যোগদান

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ৪ ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে যোগদানের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বিজেপির। রবিবার বিকেল ৪ ঘটিকায় ৫৪ কদমতলা কুর্তি মন্ডলের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায়।

উক্ত যোগদান সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর জেলার সাধারণ সম্পাদক কাজল দাস কদমতলা কুর্তি মণ্ডল সভাপতি রাজা ধর কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব সহ স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান মান্না গোস্বামী।

এদিনের যোগদান সভায় ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের কদমতলা অঞ্চল সভাপতি দিলুয়ার হোসেন সহ ১২ পরিবারের ৩৭ জন ভোটার যোগ দিলেন বিজেপিতে।

 সভায় প্রত্যেক বক্তারা সিপিআইএম এবং কংগ্রেস দলকে তুল ধুন করে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের ভূয়ষি প্রশংসা করেন। জানা গেছে বিগত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের এই ৫ নং ওয়ার্ড সিপিআইএমের দখলে ছিল।

Releated Posts

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিজের বাড়ির পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের দেহ, শোকের ছায়া তবলাবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: খোয়াই থানাধীন তবলাবাড়ি এলাকায় নিজের বাড়ির পুকুর থেকে এক বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার হওয়ায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

মা হওয়ার পরও শিক্ষার স্বপ্ন অটুট, নির্যাতিত নাবালিকার পাশে সিপাহিজলা সিডব্লিউসি ও ডিসিপিইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: মাত্র ১৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়েছিল সে। বর্তমানে তার বয়স ১৭…

ByByReshmi Debnath Jun 17, 2026

আগরতলা আদালত চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান ও ক্লাব

আগরতলা, ১৬ জুন: রাজধানী আগরতলার আদালত চত্বরে গভীর রাতে ঘটে যাওয়া এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একাধিক দোকানপাট এবং একটি ক্লাব…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top