News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি সরকার দ্বারা প্রকাশিত বাজেট জনস্বার্থ বিরোধী, কৃষক বিরোধী: মানিক সরকার
Image

বিজেপি সরকার দ্বারা প্রকাশিত বাজেট জনস্বার্থ বিরোধী, কৃষক বিরোধী: মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রবিবার সিপিআইএম মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে বামুটিয়ার কালীবাজারে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারি জীবন জীবিকার উপর আক্রমণ ও ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই শামিল হোন” এই স্লোগানকে সামনে রেখে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সিপিআই(এম) বামুটিয়া অঞ্চল কমিটির কার্যালয়ে এই প্রতিবাদ সভাতে মোহনপুর মহকুমা এলাকা থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মীরা উপস্থিত ছিলেন লোকসভা নির্বাচনের মুখে বিভিন্ন দাবিকে সামনে রেখে সিপিআই(এম) দলের এই সভা এলাকার কর্মীদের অনেকটাই অক্সিজেন যোগাবে বলে ধারণা করছে নেতৃত্বরা।

এই দিন প্রধান বক্তার ভাষনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকাকে কেন্দ্র করে সমালোচনায় সরব হন। সম্প্রতি কেন্দ্রীয় সরকার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছে। তাকে কেন্দ্র করে সমালোচনায় সরব হয়েছেন মানিক সরকার।

এই বাজেটকে জনস্বার্থ বিরোধী, কৃষক বিরোধী বলে দাবি করলেন তিনি। আহবান করলেন এই বাজেটের বিরুদ্ধে ময়দানে নেমে আন্দোলন প্রতিবাদ কর্মসূচি গড়ে তুলতে। শ্রী সরকার আরো বলেন সারাদেশে আওয়াজ উঠেছে বিজেপি দলকে আগামী লোকসভা নির্বাচনে হারাতে হবে।

জনগণের উদ্দেশ্যে মানিক সরকার বলেন এদিনের এই সভা সাহস সঞ্চার করার সভা, আন্দোলন কর্মসূচি গড়ে তোলার সভা এবং প্রতিবাদের সভা। এই সভা থেকে অনুপ্রাণিত হয়ে মানুষকে সংগঠিত করে জোরদার আন্দোলন শুরু করতে পরামর্শ দিলেন মানিক সরকার। এ সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক এবং মন্ত্রী পবিত্র কর, বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার, প্রাক্তন বিধায়ক রতন দাস সহ অন্যান্যরা।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top