News Flash

Image

বিভিন্ন রেলওয়ে পদে নিযুক্তির জন্য প্রকাশিত বার্ষিক ক্যালেন্ডার

গুয়াহাটি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি)-এর মাধ্যমে বিভিন্ন রেলওয়ে পদে নিযুক্তির জন্য বার্ষিক ক্যালেন্ডার ২০২৪ প্রকাশের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর ফলে নিযুক্তি প্রক্রিয়ার গতি বৃদ্ধি হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে নির্ধারিত ক্যাটাগরির জন্য পরীক্ষা আয়োজিত করা যাবে বলে আশা করছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রেলমন্ত্রীর মতে, রেলওয়ের সবগুলি ক্যাটাগরির সময়সীমা বার্ষিকভাবে স্থির করা হবে এবং প্রত্যেকটি ক্যাটাগরির জন্য পৃথকভাবে বছরে চারবার বিজ্ঞপ্তি জারি করা হবে, যাতে প্রত্যেকেই সমান সুযোগ লাভ করতে পারেন। প্রত্যেক বছর পরীক্ষা অনুষ্ঠিত করার ফলে বয়স বেশি হয়ে যাওয়ার সমস্যার সমাধানে সাহায্য হবে।

সে অনুযায়ী, এ বছর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য নিযুক্তি প্রক্রিয়া জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, এপ্রিল থেকে জুন পর্যন্ত টেকনিশিয়ান নিযুক্তি প্রক্রিয়া এবং এনটিপিসি, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরির পদের জন্য নিযুক্তি প্রক্রিয়া জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। লেভেল-১ পদ, মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরির জন্য নিযুক্তি প্রক্রিয়া এ বছরের অক্টোবর-ডিসেম্বরের মধ্যে আয়োজিত হবে।

বার্ষিক ক্যালেন্ডার হলো একটি বার্ষিক নিযুক্তি প্রক্রিয়া, যা রেলওয়ে পরীক্ষার জন্য অধিক সুযোগ প্রদান করে। এর মাধ্যমে প্রত্যেক বছর যোগ্য প্রার্থীদের সমান সুযোগ দেওয়া হবে। নিযুক্তি প্রক্রিয়া এখন আরও দ্রুত হবে এবং আরআরবি / আরআরসি-র দ্বারা তালিকাভুক্ত হওয়ার পর প্রার্থীদের নিয়োগ ও প্রশিক্ষণ তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা যাবে। যদি একজন প্রার্থী একবারের সুযোগে যোগ্যতা অর্জন করতে না পারেন, তা-হলে ভবিষ্যতে সেই প্রার্থীর জন্য আরও সুযোগ থাকবে। যে সমস্ত প্রার্থী নির্বাচিত হবেন তাঁদের জন্য ক্যারিয়ারের উন্নত প্রোমোশনের সম্ভাবনা থাকবে। নির্বাচন প্রক্রিয়া, প্রশিক্ষণ এবং নিয়োগ দ্রুতভাবে করা হবে।

রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে চাকরির রেকেট, দালাল ও মধ্যস্বত্বভোগীদের থেকে প্রার্থীদের সাবধান হওয়ার পাশাপাশি কোনও ধরনের ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছেন মন্ত্ৰী।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top