News Flash

  • Home
  • খেলা
  • বিশাখাপত্তনম টেস্ট : জয়সওয়ালের দ্বিশতক, ভারত ৩৯৬
Image

বিশাখাপত্তনম টেস্ট : জয়সওয়ালের দ্বিশতক, ভারত ৩৯৬

বিশাখাপত্তনম, ৩ ফেব্রুয়ারি(হি.স.): ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে করেছিলেন শতরান। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরানও করে ফেললেন যশস্বী জয়সওয়াল। বিশাখাপত্তনমে ভারতীয় দলকে একাই টেনে নিয়ে গেলেন এই তরুণ ওপেনার। তাঁর ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে ভারত করল ৩৯৬ রান। টেস্টে জীবনের প্রথম দ্বিশতরান করলেন যশস্বী। শুক্রবার ছক্কা মেরে শতরান করেছিলেন যশস্বী। শনিবার যশস্বী থামলেন ২০৯ রানে। যশস্বী ছাড়া ভারতীয় ব্যাটসমানদের মধ্যে সর্বোচ্চ রান করেন শুভমন গিল। তিনি ৩৪ রান করেন।

ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির ও রেহান আহমেদ। একটি উইকেট নেন টম হার্টলি। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যাহ্ন পর্যন্ত ইংল্যান্ড করেছে বিনা উইকেটে ৩২রান।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top