News Flash

  • Home
  • দিনের খবর
  • ময়দানে দ্বিতীয় দিনের ধর্নার ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাতঃভ্রমণ
Image

ময়দানে দ্বিতীয় দিনের ধর্নার ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাতঃভ্রমণ

কলকাতা, ৩ ফেব্রুয়ারি, (হি.স.): রেড রোডে চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা। শুক্রবার রাতে ধরনা মঞ্চেই ছিলেন মুখ্যমন্ত্রী। এরপর শনিবার সকালে প্রাতঃভ্রমণে বার হন তিনি। সেই সময় ময়দান সংলগ্ন এলাকায় যাঁরা বাস্কেট বল খেলছিলেন, তাঁদের সঙ্গে বল নিয়ে নাড়াচাড়াও করেন মুখ্যমন্ত্রী।

শনিবার সকাল থেকেই কুয়াশার চাদড়ে মোড়া রেড রোড চত্বর। ধরনা মঞ্চে রাত্রিযাপনের পর সকালে রেড রোডের এক প্রান্ত থেকে অপর প্রান্ত হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই সময় সেখানে বাক্সেট বল গ্রাউন্ডে খেলছিলেন কয়েকজন। সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পরে জানান, তিনি বাচ্চাদের সঙ্গে কথা বলেছেন, বাস্কেট বল খেলেছেন, বল নিয়ে নাড়াচাড়া করেছেন। এদিন সকালে কলকাতার পুলিশ কমিশনারকেও মঞ্চের পাশে উপস্থিত থাকতে দেখা যায়।

প্রসঙ্গত, বকেয়ার দাবিতে রেড রোডে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। শুক্রবার থেকে শুরু হয়েছে মমতার। তিনি জানান ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ধরনা কর্মসূচি। এক একদিন এক একটি গণ সংগঠনের ধরনার দায়িত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে থাকবে তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস ও শ্রমিক সংগঠন।

Releated Posts

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026

দুর্গাপুজোর আগেই রাজ্য বিজেপিতে ফের সাংগঠনিক রদবদলের সম্ভাবনা

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গ বিজেপিতে ফের বড়সড় সাংগঠনিক রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। দলীয় সূত্রের খবর,…

ByByNews Desk Jul 30, 2026

হাবড়ায় সহকর্মীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া থানার এলাকায় এক মহিলা সহকর্মীকে ব্যক্তিগত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top