News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রকাশ্য দিবালোকে যুবককে রড দিয়ে পিটিয়ে খুন, ধৃত খুনী
Image

প্রকাশ্য দিবালোকে যুবককে রড দিয়ে পিটিয়ে খুন, ধৃত খুনী

আগরতলা, ২ ফেব্রুয়ারি: প্রকাশ্য দিবালোকে এক যুবককে রড দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। ওই ঘটনায় গোটা আমতলী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দুই যুবকের মধ্যে পারস্পরিক বচসার জেরে ওই ঘটনা বলে জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে আগেও মামলা রয়েছে বলে জানান তিনি।

পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার জানিয়েছেন, আজ সকালে রাজধানীর আমতলী থানার উত্তর মধ্যপাড়া এলাকায় দুই দোকানের কর্মচারী সায়ন দেবনাথ (২৩) ও সম্রাট দেবনাথের মধ্যে বচসা বাঁধে। পর্রবতী সময়ে তাদের পারস্পরিক বচসা জেরে সম্রাট রড দিয়ে পিটিয়ে সায়নকে হত্যা করে। মৃত সায়ন দেবনাথ বিশালগড় রঘুনাথপুর এলাকায় বাসিন্দা ছিল। অভিযুক্ত সায়ন দেবনাথ আমতলীর একটি টায়ার দোকানের মালিক। ওই ঘটনার পর স্হানীয় মানুষ সম্রাটকে ধরতে এলে তাঁদের উপর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী সহ ফরেন্সিক টীম। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। তিনি আরও জানিয়েছেন, অভিযুক্ত সম্রাট দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। গত দেড় বছর আগে থানায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top