News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপির বিরুদ্ধে তোপ অতিশী ও সৌরভের, উভয়েই বললেন কেজরিওয়ালকে তাঁরা ভয় পাচ্ছেন না
Image

বিজেপির বিরুদ্ধে তোপ অতিশী ও সৌরভের, উভয়েই বললেন কেজরিওয়ালকে তাঁরা ভয় পাচ্ছেন না

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): চণ্ডীগড় পুরনিগমের মেয়র নির্বাচনে ‘কারচুপি’-র অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাল আম আদমি পার্টি (এএপি)। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন দিল্লির মন্ত্রী ও এএপি নেতা অতিশী ও সৌরভ ভরদ্বাজ। শুক্রবার অতিশী বলেছেন, “চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে প্রকাশ্যে জালিয়াতি হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শুক্রবার দিল্লিতে এই ইস্যুতে শান্তিপূর্ণ প্রতিবাদ করবেন। এই বিক্ষোভের আগে, পুরো দিল্লি জুড়ে পুলিশ ব্যারিকেডিং করা হয়েছে এবং এএপি বিধায়কদের গৃহবন্দী করা হয়েছে এবং দলীয় কর্মীদের আটক করা হচ্ছে। কেন এত ভয় পাচ্ছে বিজেপি?”

আবার দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, “চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে বিজেপি কীভাবে জালিয়াতি করেছে তা গোটা দেশ জানে। অরবিন্দ কেজরিওয়াল এবং ভগবন্ত মান এই ইস্যুতে শান্তিপূর্ণ বিক্ষোভ করবেন। এই বিক্ষোভকে সামনে রেখে দিল্লির বিভিন্ন জায়গায় আমাদের বিধায়ক, কাউন্সিলর এবং দলীয় কর্মীদের আটক করা হচ্ছে। বিজেপি কি অরবিন্দ কেজরিওয়ালকে এতটাই ভয় পায়, যে তারা এই প্রতিবাদ হতে দিচ্ছে না?”

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top