News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৫ সুপার ফোরের দ্বিতীয় খেলা আজ থেকে
Image

অনূর্ধ্ব ১৫ সুপার ফোরের দ্বিতীয় খেলা আজ থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি।। সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের সুপার ফোর এর দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে আগামীকাল থেকে। প্রতি দলের প্রথম রাউন্ডের ম্যাচ বৃহস্পতিবার শেষ হয়েছে। দু-দিনের ১৮০ ওভার এবং দুই ইনিংস এর খেলায় দুটি ম্যাচ-ই ড্র তে নিষ্পত্তি হয়েছে। তবে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে চাম্পামুড়া কোচিং সেন্টার ও জিবি প্লে সেন্টার তিন তিন করে পয়েন্ট পেয়ে এগিয়ে রয়েছে। এগিয়ে চলো সংঘ ও ক্রিকেট অনুরাগী এক-এক করে পয়েন্ট পেয়ে একটু পিছিয়ে রয়েছে। আগামীকালও দুই মাঠে দুটো ম্যাচ একত্রে চলবে।  বামুটিয়ায় তালতলাস্থিত স্কুল মাঠে এগিয়ে চলো সংঘ ও চাম্পামুড়া কোচিং সেন্টারের ম্যাচ শুরু হবে। এদিকে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে ক্রিকেট অনুরাগী ও জিবি প্লে সেন্টারের খেলা শুরু হবে।   উল্লেখ্য, ছয় ও সাত ফেব্রুয়ারি তৃতীয় তথা অন্তিম রাউন্ডের খেলায় পঞ্চায়েত মাঠে এগিয়ে চলো সংঘ খেলবে ক্রিকেট অনুরাগীর বিরুদ্ধে তালতলা মাঠে চাম্পামুড়া কোচিং সেন্টার ও জিবি প্লে সেন্টারের খেলা অনুষ্ঠিত হবে। ‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top