News Flash

  • Home
  • দিনের খবর
  • অশোক লাহিড়ী পিএসি চেয়ারম্যান হলে সর্বদলীয় বৈঠকে যাবো : শুভেন্দু
Image

অশোক লাহিড়ী পিএসি চেয়ারম্যান হলে সর্বদলীয় বৈঠকে যাবো : শুভেন্দু

কলকাতা, ২ ফেব্রুয়ারি (হি.স.): রীতি অনুসারে পিএসি কমিটির চেয়ারম্যান বিরোধী দল থেকে হয়ে থাকে। যদিও এটি কোনো নির্দিষ্ট নিয়ম নয় বিধানসভায়। তবে এ যাবত যতগুলি বিধানসভা গঠিত হয়েছে সেখানে এই রীতি মানা হয়েছে। এই প্রথম বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়নি বিরোধী দল থেকে। বিরোধী দলের পক্ষ থেকে অশোক লাহিড়ীর নাম প্রস্তাব করা হয়েছিল। স্পিকার তা খারিজ করে দিয়েছেন। বদলে তৃণমূল দলের পক্ষ থেকেই কৃষ্ণ কল্যাণীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে শুক্রবার বিধানসভায় ছিল সর্বদলীয় বৈঠক এবং কার্যবিবরণী কমিটির বৈঠক। দুই বৈঠকই এড়িয়ে গিয়েছেন বিজেপি বিধায়কেরা। এই প্রসঙ্গে বিধানসভার স্পিকার জানিয়েছেন, হাউসে বিরোধীদের থাকা উচিত। এপ্রসঙ্গে বিরোধী দলনেতা জানান, ”এমনিইতো উঠবে আমার সাসপেন্সন। সেশন শেষ হয়ে গেছে তাই। আমার সেই সেশন এর জন্য সাসপেনশন উঠে গেছে নিয়ম অনুযায়ী। যতদিন পর্যন্ত অশোক লাহিরী কে পিএসি– এর চেয়ারম্যান করা হবে ততদিন অল পার্টি বৈঠকে যাবো না।তৃণমূলের কোটা থেকে বিজেপি সাজিয়ে তাকে করা হয়েছে চেয়ারম্যান। রাজনৈতিক প্রভাবিত সিদ্ধান্ত নিয়েছে অধ্যক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন অশোক লাহিড়ীকে দিন অর্থমন্ত্রী করবো। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এর বিধানসভায় পিএসি– এর চেয়ারম্যান করা হলো না।”

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top