News Flash

  • Home
  • দিনের খবর
  • হেমন্তকে ৫-দিনের হেফাজতে পেল ইডি, সুপ্রিম কোর্টও শোনেনি গ্রেফতারের বিরুদ্ধে আর্জি
Image

হেমন্তকে ৫-দিনের হেফাজতে পেল ইডি, সুপ্রিম কোর্টও শোনেনি গ্রেফতারের বিরুদ্ধে আর্জি

রাঁচি, ২ ফেব্রুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি হেমন্ত সোরেনকে ৫-দিনের জন্য নিজেদের হেজাফতে পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার হেমন্ত সোরেনকে রাঁচির পিএমএলএ আদলতে পেশ করা হলে, ৫ দিনের জন্য ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

জমি জালিয়াতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বুধবার রাতে গ্রেফতার করা হয় হেমন্ত সোরেনকে। বৃহস্পতিবারও তাঁকে পিএমএলএ আদলতে পেশ করা হয়। সেই দিন হেমন্তকে একদিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। রায়দান সংরক্ষিত রাখে আদালত। আর শুক্রবার তাঁকে ৫-দিনের জন্য ইডি হেফাজতে পাঠানো হয়েছে।

এদিকে, সুপ্রিম কোর্টেও ধাক্কা খেয়েছেন হেমন্ত সোরেন। জমি জালিয়াতি মামলায় বুধবার রাতে হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু সুপ্রিম কোর্ট এখনই তাঁর মামলায় হস্তক্ষেপ করল না। ফেরত পাঠানো হয়েছে ঝাড়খণ্ড হাইকোর্টে। শীর্ষ আদালত জানিয়েছে, হেমন্তকে আগে হাই কোর্টে আবেদন জানাতে হবে। উচ্চ আদালতের এক্তিয়ার লঙ্ঘন করবে না সুপ্রিম কোর্ট।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top