তিরুপতি, ২ ফেব্রুয়ারি (হি.স.) : অন্ধ্রপ্রদেশের পর্যটক মন্ত্রী আর কে রোজা তিরুমালার শ্রীভেঙ্কটেশ্বর মন্দির পরিদর্শন করেন। মন্ত্রী আর কে রোজা শুক্রবার সকালে মন্দিরে পৌঁছে তিরুমালা শ্রীভেঙ্কটেশ্বরকে দর্শন করে প্রার্থনা জানান। তারপর তিনি সেবা কর্মসূচিতেও অংশগ্রহণ করেন।
মন্দিরে প্রার্থনা জানানোর পর মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তিনি জনগণের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, এই রাজ্যের বাসিন্দারা তাঁর পরিবারের সদস্যদের মতোই। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের প্রসঙ্গও তুলে ধরেন পর্যটন মন্ত্রী আর কে রোজা। মন্দির দর্শনে আসার পর তিরুমালা শ্রীভেঙ্কটেশ্বরের অনেক ভক্ত পর্যটন মন্ত্রীকে উষ্ণ অভর্থনা জানালে তিনি সকলের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


















