News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিমলায় শতদ্রু নদীতে গাড়ি পড়ে গিয়ে মৃত্যু ৩ জনের, আহত ২
Image

শিমলায় শতদ্রু নদীতে গাড়ি পড়ে গিয়ে মৃত্যু ৩ জনের, আহত ২

শিমলা, ২ ফেব্রুয়ারি (হি.স.) : শিমলায় শতদ্রু নদীতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক দম্পতি সহ গাড়ি চালকের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তাদের রামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে শিমলা জেলার কুমারসেন তহসিলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শতদ্রু নদীতে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গাড়ির সব যাত্রীই কিন্নরের বাসিন্দা। তাঁরা সকলেই কিন্নর সেলেরিও থেকে চণ্ডিগড়ের দিকে যাচ্ছিলেন। মৃতদের নাম, অভয় কুমার (২৫), জিতেশ (২৯) এবং বংশিকা (২৪)। আহতরা হলেন, রাহুল কৃষ্ণ (২৪) এবং আংশুল ফানিয়ান (২৩)।

দুর্ঘটনার পরেই কুমারসেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে। শুক্রবার সকালে শিমলার এসপি সঞ্জীব গান্ধী জানিয়েছেন, এদিন মৃতদেহগুলির ময়নাতদন্ত করা হবে। তিনি বলেন, দুর্ঘটনার জন্য একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খোঁজার চেষ্টা করা হচ্ছে।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top