News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫-এর বিশেষ অংশ
Image

অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫-এর বিশেষ অংশ

নতুন দিল্লি,  ১ ফেব্রুয়ারি : ‘সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস’-এর ‘মন্ত্র’ নিয়ে এবং সারা দেশের ‘সবকা প্রয়াস’-এর ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আজ সংসদে অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫ পেশ করেছেন। বাজেটের মুখ্য অংশগুলি নিম্নলিখিত –

পর্ব-ক

সামাজিক ন্যায়

• প্রধানমন্ত্রী চারটি প্রধান শ্রেণীর উন্নয়নে নজর দেবেন সেগুলি হল  – ‘গরীব’, ‘মহিলা’, ‘যুব’ ও ‘অন্নদাতা (কৃষক)’।

‘গরীব কল্যাণ, দেশের কল্যাণ’

• সরকার গত ১০ বছরে ২৫ কোটি মানুষকে বহুস্তরীয় দারিদ্র থেকে মুক্তি পেতে সাহায্য করেছে।

• পিএম জনধন অ্যাকাউন্ট ব্যবহার করে ৩৪ লক্ষ কোটি টাকার ডিবিটি সরকারের ২.৭ লক্ষ কোটি টাকা সাশ্রয় করেছে।

• পিএম স্বনিধি ৭৮ লক্ষ পথবিক্রেতাকে ঋণ সহায়তা দিয়েছে। ২.৩ লক্ষ বিক্রেতা তৃতীয়বারের জন্য ঋণ পেয়েছে।

• পিএম-জনমন যোজনা বিশেষ ভাবে বঞ্চিত আদিবাসী গোষ্ঠীর উন্নয়নে সাহায্য করবে।

• পিএম-বিশ্বকর্মা যোজনা ১৮টি পেশায় নিযুক্ত শিল্পী ও কারুশিল্পীদের সর্বত্র সাহায্য দিচ্ছে।

‘অন্নদাতা’-র কল্যাণ

• পিএম-কিষাণ সম্মান যোজনা ১১.৮ কোটি কৃষককে আর্থিক সহায়তা দিয়েছে।

• পিএম ফসল বীমা যোজনায় ৪ কোটি কৃষককে শস্য বীমা দেওয়া হয়েছে।

• ইলেকট্রনিক্স ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট (ই-ন্যাম) সংযুক্ত করেছে ১৩৬১ মান্ডিকে, ১.৮ কোটি কৃষককে পরিষেবা প্রদান করেছে, যার ব্যবসায়িক পরিমাণ ৩ লক্ষ কোটি টাকা।

নারীশক্তির জন্য গতি

• ৩০ কোটি মুদ্রা যোজনার ঋণ দেওয়া হয়েছে মহিলা উদ্যোগপতিদের।

• উচ্চ শিক্ষায় মহিলাদের নথিভুক্তি ২৮% বেড়েছে।

• এসপিইএম পাঠ্যক্রমে মোট নথিভুক্তদের মধ্যে বালিকা এবং মহিলাদের সংখ্যা ৪৩%, বিশ্বের অন্যতম সর্বোচ্চ।

• পিএম আবাস যোজনায় ৭০%-এর বেশি বাড়ি দেওয়া হয়েছে গ্রামীণ এলাকার মহিলাদের।

পিএম আবাস যোজনা (গ্রামীণ)

• কোভিড সমস্যা সত্বেও পিএম আবাস যোজনা (গ্রামীণ)-র অধীনে ৩ কোটি বাড়ির লক্ষ্য খুব শীঘ্রই পূরণ হবে।

• আগামী ৫ বছরে আরও ২ কোটি বাড়ির কাজ হাতে নেওয়া হবে।

ছাদের ওপর সৌরশক্তি উৎপাদন এবং বিনামূল্যে বিজলী

• ছাদের ওপর সৌরশক্তি উৎপাদনের মাধ্যমে প্রতি মাসে ১ কোটি পরিবার বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ পাবে।

• আশাকরা যায় প্রতিটি পরিবারে সাশ্রয় হবে বছরে ১৫,০০০ থেকে ১৮,০০০ টাকা।

আয়ুষ্মান ভারত

• আয়ুষ্মান ভারত কর্মসূচিতে স্বাস্থ্য পরিষেবার আওতায় আসবেন সব আশাকর্মী, অঙ্গনওয়াড়িকর্মী এবং সহায়িকারা।

কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ

• প্রধানমন্ত্রী কৃষক সম্পদ যোজনায় উপকৃত হয়েছেন ৩৮ লক্ষ কৃষক এবং ১০ লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

• প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রোফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস যোজনা ২.৪ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী এবং ৬০,০০০ জনকে ঋণ পেতে সাহায্য করেছে।

বৃদ্ধি, কর্মসংস্থান এবং উন্নয়নকে একসঙ্গে মেলাতে গবেষণা এবং উদ্ভাবন

• দীর্ঘ মেয়াদে নিম্ন হারে অথবা বিনা সুদে দীর্ঘ মেয়াদে অর্থ প্রদান অথবা পুনঃঅর্থ প্রদানে ৫৫ বছরের জন্যবিনা সুদে ঋণ দিতে ১ লক্ষ কোটি টাকার একটি তহবিল গঠিত হবে।

• প্রতিরক্ষা ক্ষেত্রের জন্য এবং ‘আত্মনির্ভরতা’ দ্রুত ঘটাতে ডিপ-টেক প্রযুক্তি শক্তিশালী করার জন্য একটি নতুন কর্মসূচি চালু হয়।

পরিকাঠামো

• পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য মূলধনী খাতে ব্যয় ১১.১% বাড়িয়ে ১১,১১,১১১ কোটি টাকা করা হবে, যা জিডিপি-র ৩.৪%।

রেল

• লজিস্টিক্স কার্যকারিতার উন্নতি করতে এবং খরচ কমাতে পিএম গতিশক্তির অধীনে রূপায়ণ করার জন্য তিনটি প্রধান ইকোনমিক রেলওয়ে কোরিডর চিহ্নিত করা হয়েছে

o শক্তি, খনিজ এবং সিমেন্ট কোরিডর

o বন্দর, যোগাযোগ কোরিডর

o হাই ট্রাফিক ডেনসিটি কোরিডর

• ৪০,০০০ সাধারণ রেল কামরাকে বন্দে ভারত মানের করা হবে।

উড়ান ক্ষেত্র

• দেশে বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে ১৪৯।

• ৫১৭টি নতুন উড়ান পথ ১.৩ কোটি যাত্রী পরিবহণ করছে।

• ভারতীয় বিমান সংস্থাগুলি ১,০০০টির বেশি নতুন বিমান কেনার বরাত দিয়েছে।

গ্রিন এনার্জি

• ২০৩০-এর মধ্যে ১ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন কোল গ্যাসিফিকেশন অ্যান্ড লিক্যুইফিকেশন কেন্দ্র স্থাপন করা হবে।

• অভ্যন্তরীণ ব্যবহারের জন্য পরিবহণ এবং নলবাহিত প্রাকৃতিক গ্যাসের জন্য কমপ্রেস্ট ন্যাচারাল গ্যাসে পর্যায়ক্রমে কমপ্রেস্ট বায়োগ্যাস মিশ্রণ বাধ্যতামূলক করা হবে।

পর্যটন ক্ষেত্র

• রাজ্যগুলিকে উৎসাহ দেওয়া হবে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলির সার্বিক উন্নয়ন এবং বিশ্ব স্তরে সেগুলির ব্র্যান্ডিং এবং বিপণন করার জন্য।

• সুবিধা এবং পরিষেবার গুণমানের ভিত্তিতে পর্যটন কেন্দ্রগুলির রেটিং কাঠামো তৈরি করা হবে।

• এমনই উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের সমদায়িত্বের জন্য দীর্ঘ মেয়াদে বিনা সুদে ঋণ দেওয়া হবে।

বিনিয়োগ

• ২০০৫-১৪ বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ ২০১৪ থেকে ২০২৩-এর মধ্যে দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ৫৯৬ বিলিয়ন ডলার।

‘বিকশিত ভারত’-এর জন্য রাজ্যগুলির সংস্কার

• রাজ্য সরকারগুলির মাইলফলক-যুক্ত সংস্কারকে সাহায্য করতে ৫০ বছরের সুদহীন ৭৫ হাজার কোটি টাকার ঋণ প্রস্তাব করা হয়েছে।

পুনর্বিবেচিত পূর্বাভাস রিভাইজড এস্টিমেটস (আরই) ২০২৩-২৪

• ঋণ ব্যতীত মোট আয়ের আরই ২৭.৫৬ লক্ষ কোটি টাকা, যার মধ্যে কর বাবদ আয় ২৩.২৪ লক্ষ কোটি টাকা।

• মোট ব্যয়ের আরই ৪৪.৯০ লক্ষ কোটি টাকা।

• আশাকরা হচ্ছে বাজেটের পূর্বাভাসের থেকে রাজস্ব বাবদ আয় বেড়ে হবে ৩০.০৩ লক্ষ কোটি টাকা, যা শক্তিশালী বৃদ্ধির গতি এবং অর্থনীতির সাধারণীকরণের প্রতীক।

• আর্থিক ঘাটতির আরই ২০২৩-২৪-এর জিডিপি-র ৫.৮ শতাংশ।

বাজেট পূর্বাভাস২০২৪-২৫

• ঋণ ব্যতীত মোট আয়এবং মোট ব্যয় পূর্বাভাস অনুযায়ী যথাক্রমে ৩০.৮০ লক্ষ কোটি টাকা এবং ৪৭.৬৬ লক্ষ কোটি টাকা হবে বলে মনে করা হচ্ছে।

• কর বাবদ আয় ২৬.০২ লক্ষ কোটি টাকা হতে পারে।

• রাজ্যগুলিকে মূলধনী ব্যয়ের জন্য ৫০ বছরের সুদবিহীন ঋণের কর্মসূচি এবছরও চলবে যার জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে ১.৩ লক্ষ কোটি টাকা।

• ২০২৪-২৫-এ আর্থিক ঘাটতি জিডিপি-র ৫.১ শতাংশ হতে পারে।

• ২০২৪-২৫-এ সিকিউরিটির মাধ্যমে বাজার থেকে নেওয়া মোট এবং নিট ঋণের পরিমাণ হতে পারে যথাক্রমে ১৪.১৩ লক্ষ কোটি টাকা এবং ১১.৭৫ লক্ষ কোটি টাকা।

পর্ব-খ

প্রত্যক্ষ কর

• সকল প্রত্যক্ষ করের একই হার বজায় রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী

• গত ১০ বছরে প্রত্যক্ষ কর সংগ্রহ তিনগুণ হয়েছে, রিটার্ন জমার সংখ্যা বেড়েছে ২.৪ গুণ

• সরকার কর দাতা পরিষেবার উন্নতি করবে

o ২০০৯-১০ অর্থবছর পর্যন্ত পর্বে ২৫,০০০ টাকা পর্যন্ত বকেয়া প্রত্যক্ষ কর দাবি প্রত্যাহার করা হয়েছে

o ২০১০-১১ থেকে ২০১৪-১৫ পর্যন্ত ১০ হাজার টাকা পর্যন্ত বকেয়া প্রত্যক্ষ করের দাবি প্রত্যাহার করা হয়েছে

o এতে উপকৃত হবেন ১ কোটি কর দাতা

• স্টার্টআপদের জন্য করের সুবিধা, সভরেন ওয়েল ফান্ড এবং পেনশন ফান্ডের লগ্নি বাড়ানো হয়েছে ৩১.০৩.২০২৩ পর্যন্ত

• আইএফএসসি ইউনিটে নির্দিষ্ট আয়ের ওপর কর ছাড় ৩১.০৩.২০২৪ থেকে এক বছর বাড়িয়ে ২০২৫ করা হয়েছে

পরোক্ষ কর

• পরোক্ষ কর এবং আমদানি শুল্কের জন্য একই কর হার বজায় রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী

• ভারতে অত্যন্ত বিচ্ছিন্ন পরোক্ষ কর ব্যবস্থাকে ঐকবদ্ধ করেছে জিএসটি

o এবছর গড় মাসিক মোট জিএসটি সংগ্রহ দ্বিগুণ হয়ে ১.৬৬ লক্ষ কোটি টাকা হয়েছে

o জিএসটি-র করদাতার সংখ্যা দ্বিগুণ হয়েছে

o জিএসটি-পূর্ব পর্বে (২০১২-১৩ থেকে ২০১৫-১৬) ০.৭২ থেকে রাজ্যে এসজিএসটি রাজস্ব বৃদ্ধি (রাজ্যগুলিকে দেওয়া ক্ষতিপূরণ সহ) বেড়ে জিএসটি পরবর্তী পর্বে (২০১৭-১৮ থেকে ২০২২-২৩) হয়েছে ১.২২

o ৯৪% শিল্পপতিরা জিএসটি প্রবর্তনকে ইতিবাচক হিসেব দেখছেন

o জিএসটি-র ফলে সরবরাহ শৃঙ্খলে ভারসাম্য এসেছে

o জিএসটি ব্যবসা ও শিল্পের ওপর বিধি নির্দেশ মেনে চলার বাধ্যবাধকতা কমিয়েছে

o লজিস্টিকস বাবদ খরচ এবং কর হ্রাস পাওয়ায় পণ্য ও পরিষেবার দাম কমেছে, উপকৃত হয়েছে উপভোক্তারা

গত কয়েক বছরে কর ব্যবস্থায় সমতাকরণের প্রয়াস

• ২০১৩-১৪-য় ২.২ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের মানুষের জন্য কোন কর নেই

• খুচরা ব্যবসায়ীদের জন্য আগাম করের মাত্রা ২ কোটি টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৩ কোটি টাকা

• পেশাদারদের আগাম করের জন্য মাত্রা ৫০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৭৫ লক্ষ টাকা

• চালু দেশী কোম্পানিগুলির জন্য কোম্পানি আয়কর ৩০% থেকে কমিয়ে করা হয়েছে ২২%

• নতুন উৎপাদনকারী কোম্পানিগুলির জন্য কর্পোরেট আয়করের হার ১৫%

করদাতা পরিষেবার সাফল্য

• ট্যাক্স রিটার্ন খতিয়ে দেখার গড় সময় ২০১৩-১৪-য় ৯৩ দিনের তুলনায় বর্তমানে হয়েছে ১০ দিন

• আরও বেশি কার্যকারিতার জন্য ব্যক্তির বিনা উপস্থিতিতে অ্যাসেসমেন্ট এবং আপিল ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে

• সরলীকৃত রিটার্ন ফাইলের জন্য নতুন করে আয়কর রিটার্ন, নতুন ফর্ম ২৬এএস এবং পূর্ব লিখিত ট্যাক্স রিটার্ন

• সীমা শুল্ক সংস্কারে আমদানিকৃত পণ্য পাওয়ার সময় কমেছে

o ইনল্যান্ড কন্টেনার ডিপোয় ৪৭% সময় কমে হয়েছে ৭১ ঘন্টা

o এয়ার কার্গো কমপ্লেক্সে ২৮% সময় কমে হয়েছে ৪৪ ঘন্টা

o সমুদ্র বন্দরে ২৭% সময় কমে হয়েছে ৮৫ ঘন্টা

অর্থনীতি – তখন এবং এখন

• ২০১৪-য় অর্থনীতিকে ঢেলে সাজানো এবং শাসন ব্যবস্থাকে সুষ্ঠু করার দায়িত্ব ছিল তখন যেটা প্রয়োজনীয় ছিল সেটা হল :

o লগ্নি আকর্ষণ

o অতি প্রয়োজনীয় সংস্কারকে সাহায্য করা

o মানুষকে আশা দেওয়া

• ‘দেশ আগে’ এই কঠোর বিশ্বাস নিয়ে সরকার সাফল্য লাভ করেছে

• অর্থমন্ত্রী :“এখনই ঠিক সময় দেখার যে ২০১৪ পর্যন্ত কোথায় ছিলাম আর এখন আমরা কোথায় আছি”

o সরকার কক্ষে শ্বেতপত্র পেশ করবে

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top