News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় মহিলা ক্রিকেট : বৃষ্টিতে ত্রিপুরা কর্ণাটকের ম্যাচ পন্ড
Image

জাতীয় মহিলা ক্রিকেট : বৃষ্টিতে ত্রিপুরা কর্ণাটকের ম্যাচ পন্ড

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি।। ম্যাচটা সম্পূর্ণ হলে রেজাল্ট কি হতো, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আবহাওয়া খেলার পক্ষে ছিল না বলে শেষ পর্যন্ত ম্যাচ অসম্পূর্ণ তথা অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। ক্রিকেটীয় ভাষায় নো রেজাল্ট। খেলা ছিল ত্রিপুরা বনাম কর্ণাটকের মধ্যে। জাতীয় মহিলা অনূর্ধ্ব ২৩ এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট। উদ্যোক্তা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। খেলা কলকাতার বারাসাত গ্রাউন্ডে। খেলা যথারীতি শুরু হয়েছিল। টস জিতে ত্রিপুরা বোলিং এর সিদ্ধান্ত নিয়ে কর্ণাটককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে কর্ণাটক ২৯.৩ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। ওপেনার রুশমি কিরণের কুড়ি রান এবং শিশিরা গৌড়ার ২৩ রান ও মিথিলা বিনোদের ৩৯ রানের পর চাঁদন্সির অপরাজিত ৬৬ রানে দলের স্কোর বড় হচ্ছিল। রাজ্য দলের অন্বেষা দাস দুটি এবং সেবিকা দাস, মৌমিতা দেব ও প্রিয়াঙ্কা সাহা একটি করে উইকেট পেয়েছিল। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় নো রেজাল্টের কারণে দুই দল দুই-দুই করে পয়েন্ট ভাগ করে পেয়েছে। রাজ্য দলের পরবর্তী ম্যাচ গুজরাটের বিরুদ্ধে। আগামী তিন ফেব্রুয়ারি কলকাতার সল্টলেকে ২২ ইয়ার্ডস-এ।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top