News Flash

  • Home
  • দেশ
  • ‘মসলিন তীর্থ’ তৈরির দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

‘মসলিন তীর্থ’ তৈরির দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১ ফেব্রুয়ারি (হি.স.): কোন তাঁতশিল্পীরা তাঁর শাড়ি তৈরি করেন, বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভামঞ্চ থেকে নিজেই সেকথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন ‘মসলিন তীর্থ’ তৈরির।

সভামঞ্চ থেকে মমতা বলেন, “আমি গর্বিত নদিয়ার তাঁতশিল্পীদের জন্য। আমার সব শাড়ি নদিয়ার। ডিজাইন আমি হাতে এঁকে দিই। তাঁতশিল্পীরা তৈরি করেন। কখনও ধনেখালি, কখনও নদিয়ার শাড়ি পরি। এর কোনও তুলনা আছে?”

রাজ্যে ক্ষমতায় আসার পর নদিয়ায় মসলিন তীর্থ, তাঁত তীর্থও গড়ে তোলেন মমতা। মসলিন তীর্থ তৈরির ইতিহাস এ দিন বক্তৃতায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমি যখন ক্ষমতায় আসি তখন ৬ জন মসলিন তাঁতি বেঁচে আছেন। তাঁদের দিয়ে ৬০ জনকে প্রশিক্ষণ দিলাম। তৈরি করলাম মসলিন তীর্থ।”

নদিয়ার মসলিন, সিল্ক, তাঁত অত্যন্ত বিখ্যাত। এই শাড়িগুলি বিশ্ববাংলা, বাংলার শাড়ি, তন্তুজ ও মঞ্জুষার স্টোরগুলিতে বিক্রির ব্যবস্থা করার সুযোগ করে দেওয়ার কথা বলেন মমতা। এছাড়া জেলাশাসককে তিনি কৃষ্ণনগর ও রানাঘাটে বিগ বাজার তৈরির ব্যবস্থা করার নির্দেশ দেন। যাতে পর্যটকরা জেলার হস্তশিল্পী, তাঁতিদের নিজে হাতে তৈরি জিনিসপত্র কিনতে পারেন, তার ব্যবস্থা করতে বলেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

জনগণনার দায়িত্ব সবার, শুধু সরকারের নয়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): জনগণনা শুধুমাত্র সরকারের কাজ নয়, বরং প্রত্যেক নাগরিকের দায়িত্ব—এ কথা উল্লেখ করে দেশবাসীকে ২০২৭…

ByByNews Desk Apr 26, 2026

কপিল সাঙওয়ান গ্যাংয়ের অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-গ্যাংস্টার স্কোয়াড (এজিএস) কপিল সাঙওয়ান ওরফে নান্দু গ্যাংয়ের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top