News Flash

  • Home
  • দেশ
  • অন্তর্বর্তী বাজেট : আগামীতে সস্তা হবে বিমান যাত্রা, ঘোষণা সীতারামনের
Image

অন্তর্বর্তী বাজেট : আগামীতে সস্তা হবে বিমান যাত্রা, ঘোষণা সীতারামনের

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : অন্তর্বর্তী বাজেটে রেলের পাশাপাশি বিমান পরিষেবাতেও জোর দিল কেন্দ্রীয় সরকার।বৃহস্পতিবার লোকসভায় ২০২৪-২৫ আর্থিক বছরের অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, দেশের সমস্ত বিমানবন্দরের সম্প্রসারণ ঘটানো হবে। বিমানবন্দরগুলির বিকাশ, পর্যটন এবং উন্নয়নে সহায়তা করা মূল লক্ষ। এখন আমাদের ১৪৯টি বিমানবন্দর রয়েছে। ১০০০ নতুন বিমানের বরাতও দিয়েছে ভারতীয় বিমান পরিবহণ সংস্থাগুলি। আগামীদিনে আরও সস্তা হবে বিমান যাত্রা।

বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । লোকসভা ভোট এসে যাওয়ায় এবার তিন মাসের জন্য বাজেট পেশ করবেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরকার বিমানবন্দর গুলির উন্নয়নে জোর দিচ্ছে। বিমানবন্দরের সম্প্রসারণ এবং নতুন বিমানবন্দরগুলির উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হল। তিনি দেশের নন-মেট্রো অঞ্চলে বিমান যোগাযোগ বাড়াতে এবং আন্তর্জাতিক বিমান বাণিজ্য সহজ করার জন্য পদক্ষেপ করা হচ্ছে। টায়ার ২ এবং টায়ার ৩ শহরগুলি আকাশপথে সংযুক্ত হবে। তিনি আরও বলেন, আমরা জৈব জ্বালানির জন্য একটি প্রকল্প নিয়ে এসেছি।

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top