News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতের অর্থনীতি সঠিক পথে এগিয়ে চলেছে : জে পি নাড্ডা
Image

ভারতের অর্থনীতি সঠিক পথে এগিয়ে চলেছে : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের অন্তর্বর্তী বাজেটের ভূয়সী প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার বাজেট পেশ হওয়ার পর নাড্ডা বলেছেন, “অন্তর্বর্তী বাজেটে কৃষক, মধ্যবিত্ত, নারী-সহ সব শ্রেণীর জন্য একটি কাঠামো তৈরি করা হয়েছে। ভারতের অর্থনীতি সঠিক পথে এগোচ্ছে। এই বাজেটের জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ধন্যবাদ জানাই।”

জে পি নাড্ডা আরও বলেছেন, “এই বাজেট সমাজকল্যাণ ও দেশের উন্নয়নে নিবেদিত। এই বাজেটে রাম রাজ্যের রূপকল্প প্রতিফলিত হয়েছে। এতে বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত-এর লক্ষ্য রয়েছে।” নাড্ডার কথায়, “আমাদের সরকার আগামী ৫ বছরে ৩ কোটিরও বেশি লাখপতি দিদি তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে। এমএসএমই সেক্টরকে বৈশ্বিক করার জন্য আমাদের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করবে।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top