News Flash

Image

বাইক সহ যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৩১ জানুয়ারি: ব্রিজের নিচ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ ভোরে পানিসাগর মহকুমা রামনগর এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্হানীয়রা থানায় খবর দিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত মৃত্যুর কারণ খোঁজে পাওয়া যায়নি। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

জনৈক এলাকাবাসী জানিয়েছেন, আজ ভোরে রাষ্ট্রীয় অনাথ আশ্রম সংলগ্ন ব্রিজের নিচে যুবককে বাইক সহ পড়ে থাকতে দেখে স্হানীয় মানুষ। সাথে সাথে স্হানীয় মানুষ থানায় খবর পাঠিয়েছে।

তিনি আরও জানিয়েছেন, পানিসাগর মহকুমার উত্তর দেওছড়া চার নং ওয়ার্ডের বাসিন্দা সৌরভ দাসের (২৩) মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁর বাবার নাম প্রয়াত সুধাময় দাস। বাড়িতে মা এবং ছোট বোন রয়েছে। মঙ্গলবার রাত নয়টা নাগাদ মনসা পূজার প্রসাদ খেতে গিয়েছিলেন সৌরভ। রাতে সে আর বাড়িতে আসেনি। আজ সকালে তাঁর দেহ পড়ে থাকতে দেখে স্হানীয় মানুষ। তাঁর দেহের পাশের একটি টি আর ০৫ ডি ৭৮৬৪ বাইক উদ্ধার হয়েছে।

Releated Posts

চাকমাঘাটে জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রী বিকাশ দেববর্মা, সরাসরি শুনলেন গ্রামবাসীদের সমস্যা

আগরতলা, ২০ জুন: গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ ও দৈনন্দিন সমস্যার কথা সরাসরি জানতে শনিবার দিনভর চাকমাঘাট…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষা: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য কিছু বিধিনিষেধ আরোপ

আগরতলা, ২০ জুন : আগামী ২১ জুন, ২০২৬ পশ্চিম ত্রিপুরা জেলার ৯টি পরীক্ষা কেন্দ্রে নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম…

ByByNews Desk Jun 20, 2026

বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ ছাত্র সংসদের উদ্যোগে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান ৪১ জনের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ জুন: “রক্তদান জীবনদান” এই বার্তাকে সামনে রেখে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের ছাত্র সংসদের উদ্যোগে শনিবার এক…

ByByNews Desk Jun 20, 2026

সাব্রুম রেলস্টেশনগামী যাত্রীদের দুর্ভোগ, আলো ও নিরাপত্তার দাবিতে সরব স্থানীয়রা

আগরতলা, ২০ জুন: সাব্রুম রেলস্টেশনে যাতায়াতকারী নিত্যযাত্রী ও যানবাহন চালকদের দীর্ঘদিনের ভোগান্তিকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয় মহলে।…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top