News Flash

Image

সংশোধনাগারের গাড়ি ধাক্কায় আহত হয়েছে ৩জন

ধর্মনগর, ৩১ জানুয়ারি: সংশোধনাগারের গাড়ি ধাক্কায় আহত হয়েছে ই-রিক্সায় থাকা ৩জন যাত্রী।স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে সাথে সাথে ধর্মনগর থানায় খবর পাঠিয়েছিল। পুলিশ আহতদের উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে তাঁরা ধর্মনগর হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।

জনৈক এলাকাবাসী জানিয়েছেন, টি আর ০৫ ইয়ার ২২৯৪ নম্বরের একটি রিক্সা ধর্মনগরের দেওয়ান পাশা গ্রাম পঞ্চায়েতের এলাকা থেকে কৈলাশহর রাস্তা দিয়ে যাচ্ছিল। ১১:৩০ টা নাগাদ ধর্মনগরের সংশোধনাগারের গাড়িটি একই পথে কালিকাপুর কারাগারে যাচ্ছিল। তখন গাড়িটি রিক্সাটিকে সজোরে এসে ধাক্কা দ্রুত গতিতে গাড়িটি চলে যায়। তাতে গাড়িতে থাকা তিন জন যাত্রী আহত হয়েছেন।

এদিকে এলাকার ক্ষুব্ধ সাধারণ মানুষ ঘটনার প্রতিবাদে ধর্মনগর কৈলাসহর রাস্তা অবরোধ করেন। রাস্তা অবরুদ্ধ অবস্থায় সংশোধনাগারের গাড়িটি পুনরায় আসলে সাধারণ মানুষ গাড়িটিকে আটক করে ধর্মনগর থানায় খবর দেয়। ধর্মনগর থানা থেকে পুলিশ বাহিনী গিয়ে গাড়িটিকে ছুটিয়ে এবং ই রিকশাটি কে রাস্তার পাশে ড্রেন থেকে তুলে ধর্মনগর থানায় নিয়ে গিয়েছে।

আহতরা হলেন, শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের বাসিন্দা অশোক ভট্টাচার্য, পূর্বহাফলং ওয়ার্ড নাম্বার ৪ -এর বাসিন্দা সঞ্জু রানী নাথ (৪২), পূর্ব হাফলং ওয়ার্রডের বাসিন্দা বালা নাথ (৫৫) ।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top