News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে অসুস্থ বিশিষ্ট রঞ্জি ট্রফি ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল, হাসপাতালে চিকিৎসাধীন 
Image

দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে অসুস্থ বিশিষ্ট রঞ্জি ট্রফি ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল, হাসপাতালে চিকিৎসাধীন 

আগরতলা, ৩০ জানুয়ারি: আগরতলা বিমানবন্দরে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন বিশিষ্ট রঞ্জি ট্রফি ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল। তখন তড়িঘড়ি তাকে আগরতলা আইএলএস হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। 

ঘটনার বিবরণে প্রকাশ, আজ দুপুরে ২.৩০ মিনিটে আগরতলা থেকে দিল্লিগামী ইন্ডিগো বিমানে তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী তিনি আগরতলা বিমানবন্দর থেকে নির্দিষ্ট সময় বিমানে চেপে বসলে বিমান ছাড়ার একটু আগে তিনি বলেন তার গলায় প্রচন্ড অসুবিধা হচ্ছে। সঙ্গে সঙ্গে তাকে বিমান থেকে নামিয়ে আগরতলা আইএলএস হাসপাতালে নিয়ে আসা হয়।

এই বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ড. কিরন কুমার কে জানিয়েছেন তিনি ইন্ডিগোর বিমানে করে দিল্লি যাওয়ার জন্য রওনা দিচ্ছিলেন। তখন হঠাৎই জল মনে করে তিনি কিছু একটা পান করেছেন। তবে এটি জল ছিল না। যার ফলে তার মুখের ভেতর জ্বালা পোড়া করতে থাকে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তিনি। গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। 

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top