News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৃহ শিক্ষকের বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ স্কুল পড়ুয়া ছাত্র
Image

গৃহ শিক্ষকের বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ স্কুল পড়ুয়া ছাত্র

 

কল্যাণপুর, ৩০ জানুয়ারি: বাড়ি থেকে গৃহ শিক্ষকের বাড়িতে যাবার কথা বলে বেরিয়ে নিখোঁজ এক নাবালক। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাওয়ার পরেও বাড়িতে ফিরে না আসায় ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে পরিবার সহ সংশ্লিষ্ট এলাকায়। ঘটনার পরেই সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নেওয়ার পর উদ্বিগ্ন অভিভাবক সহ স্থানীয় প্রতিবেশীরা সম্মিলিতভাবে থানার দ্বারস্থ হয়েছেন বলে খবর।

ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো আজও কল্যাণপুর থানার অন্তর্গত পালপাড়া এলাকার বিজয় রায়(১৭) নিজ বাড়ি থেকেই ঘিলাতলির কোন এক গৃহ শিক্ষকের বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিল।

উল্লেখ্য, বিজয়ের বাড়ি ধলাই জেলার মনু এলাকাতে হলেও সে তার দাদুর বাড়িতে থেকেই পড়াশোনা করছে। গোটা বিষয় নিয়ে বিজয়ের দাদু পরিমল সরকার দাবি করেছেন বাড়িতে কোন প্রকারের ঝামেলা বা অশান্তির ঘটনা ঘটেনি। কিন্তু তারপরেও কি কারণে ওনার নাতি বাড়িতে ফিরেনি এ ব্যাপারে কিছুই আঁচ করতে পারছেন না। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে খবর। 

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top