News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষিণ জেলা শহরে মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার
Image

দক্ষিণ জেলা শহরে মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া , ৩০ জানুয়ারি :- মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার আজ দক্ষিণ জেলার বিলোনিয়া সফরে বিলোনিয়াতে উপস্থিত ছিলেন। এইদিন তিনি বিলোনিয়া শহরের রামঠাকুর পাড়ায় কালী মন্দিরে করেন জনসভা।  বিলোনীয় মন্ডলের উদ্যোগে এইদিনের এই জনসভায় তিনি মূলত মহিলাদেরকে ২০২৪ লোকসভা নির্বাচনের জন্য তৈরি হওয়ার অনুপ্রেরণা দেন। 

এই দিনের এই জনসভা থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের নিয়ে চিন্তাভাবনার বিষয়গুলি তুলে ধরেন সেই সাথে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর ভাবনাগুলিও তুলে ধরেন। 

তিনি আশা ব্যক্ত করেন দেশের প্রধানমন্ত্রী যেভাবে মহিলাদের স্বশক্ত করার কথা ভাবছেন সেখানে মহিলারা এবার বিপুল পরিমাণে ভোট দিয়ে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করবেন, সেই সাথে বিগত ২৫ বছর এই রাজ্যের সিপিআইএম তথা বামফ্রন্ট যেভাবে মহিলাদের ব্যবহার করেছেন তার উল্লেখ করে সিপিআইএমের তীব্র সমালোচনা করেন। 

দক্ষিণ জেলা সফরের দ্বিতীয় দিনে বুধবার সকালে তিনি বিলোনিয়ায় লাভার্থীদের সাথে জনসম্পর্ক করবেন, তারপর তিনি ৩৪ রাজনগর মন্ডলের মহিলা মোর্চার সাথে সাংগঠনিক বৈঠক করবেন পরে সোনামুড়া মহকুমার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা যায়।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top