News Flash

  • Home
  • প্রধান খবর
  • আমি পূজনীয় বাপুকে তাঁর পুণ্যতিথিতে শ্রদ্ধা জানাই : প্রধানমন্ত্রী
Image

আমি পূজনীয় বাপুকে তাঁর পুণ্যতিথিতে শ্রদ্ধা জানাই : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.) : আমি পূজনীয় বাপুকে তাঁর পুণ্যতিথিতে শ্রদ্ধা জানাই, জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে এই কথা লিখে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন।
তিনি পোস্টে লিখেছেন, “আমি পূজনীয় বাপুকে তাঁর পুণ্যতিথিতে শ্রদ্ধা জানাই। যাঁরা আমাদের দেশের জন্য শহীদ হয়েছেন আমি তাদের সকলকে শ্রদ্ধা জানাই। তাঁদের আত্মত্যাগ আমাদেরকে জনগণের সেবা করতে এবং আমাদের দেশের জন্য তাঁদের স্বপ্ন পূরণ করতে অনুপ্রাণিত করে।”

অন্য একটি এক্স হ্যান্ডেলের মাধ্যমে প্রায়ই প্রধানমন্ত্রীর জীবনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়কে শেয়ার করা হয়। সেখানে মঙ্গলবার মোদীর ব্যক্তিগত ডায়েরি থেকে গান্ধীজির কিছু বাণী পোস্ট করা হয়েছে।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top