News Flash

  • Home
  • দেশ
  • “হিন্দুরা বুঝতে পেরেছে যে আমাদের ধর্মকে আক্রমণ করা হয়েছে”, মন্তব্য শুভেন্দুর
Image

“হিন্দুরা বুঝতে পেরেছে যে আমাদের ধর্মকে আক্রমণ করা হয়েছে”, মন্তব্য শুভেন্দুর

কলকাতা, ৩০ জানুয়ারি (হি.স.): “এখন হিন্দুরা বুঝতে পেরেছে যে আমাদের ধর্মকে আক্রমণ করা হয়েছে রাজনৈতিক লাভের জন্য। তাই সাধারণ মানুষ স্বেচ্ছায় এর বিরোধিতা করছে।” মঙ্গলবার এক্স হ্যাণ্ডেলে এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের হিন্দুরা আমাদের ধর্মগ্রন্থ, দেব-দেবী বা আমাদের ধর্মের প্রসঙ্গে করা কোনও অপমান বা অবমাননাকর মন্তব্য সহ্য করবে না। কমিউনিস্ট শাসন এবং রাজ্যের বর্তমান হিন্দু বিরোধী সরকার হিন্দুদের আঘাতকে স্বাভাবিক করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে।”

দুটি ভিডিও দাখিল করে তিনি লিখেছেন, এই যে দেখা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার খিরপাইয়ের একজন ‘মাকু’ নেতা শান্তি পাহাড়ি ভগবান রামের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য করেছেন। স্থানীয়দের প্রতিবাদের পর অবশেষে তিনি ক্ষমা চেয়েছেন।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top