News Flash

Image

পুলিশের জালে দুই চোর

আগরতলা,২৯ জানুয়ারি: বাড়ির মালিকের অনুপস্থিত হাত সাফাই করল চোরের দল।  চোরের দল হানা দিয়ে ঘর থেকে নগদ ২৭,৮৫০টাকা নিয়ে পালিয়েছে। পরবর্তী সময়ে পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে উদয়পুর শালগড়া এলাকার বাসিন্দা  তপন দেবনাথ নামে এক ব্যাবসায়িকের বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। পরবর্তী সময়ে পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে এবং পুলিশি তদন্তে প্রথমে উদয়পুর শালগড়া থেকে  রিয়াজ হোসেন নামে এক যুবককে আটক করেছে। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালালে চুরি কাণ্ডে শাকিল আক্তার নাম অপর যুবকের নাম উঠে আসে। তাঁকে গ্রেফতার করে তল্লাশি চালালে তাঁর কাছ থেকে নগদ  ২৭,৮৫০টাকা উদ্ধার করে পুলিশ।

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top