News Flash

  • Home
  • খেলা
  • আজ ব্রাজিলের বিশ্বকাপ জয়ী রোমারিও-র জন্মদিন
Image

আজ ব্রাজিলের বিশ্বকাপ জয়ী রোমারিও-র জন্মদিন

সাওপাওলো, ২৯ জানুয়ারি (হি.স.): ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোমারিওর জন্মদিন আজ। ৫৮-তে পা দিলেন এই প্রাক্তন স্ট্রাইকার। তার অসাধারণ নৈপুণ্যে ব্রাজিল চতুর্থবার বিশ্বকাপ জিতেছিল ১৯৯৪ সালে। বার্সেলোনার হয়ে ১৯৯৩ থেকে ১৯৯৫ পর্যন্ত খেলেছেন রোমারিও। ব্রাজিলের এই খেলোয়াড় মাঠে যেমন ছিলেন ক্ষীপ্র তেমনি ছিল তার গতি। ১৯৯০ সালের বিশ্বকাপে অভিষেক হয়েছিল রোমারিওর। কিন্তু ইনজুরির কারণে বিশ্বকাপ খেলে ছিলেন মাত্র ৬৬ মিনিট। কিন্তু ১৯৯৪ সালের বিশ্বকাপ মাতিয়ে ছিলেন তিনি।এই বিশ্বকাপে গোল্ডেন বল জেতেন এই কিংবদন্তি। রোমানিও কখনওই একজন প্রতিশ্রুতিবদ্ধ ক্রীড়াবিদ ছিলেন না। প্রশিক্ষণে তার ঘাটতি ছিল। বিশ্বকাপে তিনি মোট ৮ ম্যাচে ৫টি গোল করেন। স্বল্প সময়ে তার ফুটবল নৈপুণ্য তাকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে গেছে। ১৯৯৪ সালে ব্রাজিলের চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় অবদান ছিল তার।

তার এই পারফরমেন্সের জন্য সেবার ফিফার বর্ষসেরা পুরস্কার পেয়েছিলেন তিনি। দেশের হয়ে ৭০ ম্যাচে ৫৫ গোল করেছিলেন। আর ক্লাব ক্যারিয়ার ৬৯৮ ম্যাচে ৫৪২টি গোল করেছিলেন তিনি।ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই ব্রাজিলের ক্লাবগুলিতে খেলেছিলেন রোমারিও।

Releated Posts

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top