News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৩১ জানুয়ারি শুরু হচ্ছে বাজেট অধিবেশন, ৩০ তারিখ সর্বদলীয় বৈঠক ডাকল সরকার
Image

৩১ জানুয়ারি শুরু হচ্ছে বাজেট অধিবেশন, ৩০ তারিখ সর্বদলীয় বৈঠক ডাকল সরকার

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.): আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন শুরু হওয়ার আগের দিন, ৩০ জানুয়ারি সর্বদলীয় বৈঠক ডাকল সরকার। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী সর্বদলীয় বৈঠক ডেকেছেন। সমস্ত দলের নেতাকে সর্বদলীয় বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার সরকারি সূত্রে এমনটা জানা গিয়েছে।

বাজেট অধিবেশন শুরু হওয়ার পরবর্তী দিন, অর্থাৎ ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন। সরকারি সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৩১ তারিখে সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। অধিবেশন চলবে আগামী মাসের ৯ তারিখ পর্যন্ত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে অধিবেশন শুরু হবে।

Releated Posts

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top