News Flash

  • Home
  • দেশ
  • টিটাগড় থানার সামনে সতীর্থদের নিয়ে অবস্থানে সুকান্ত মজুমদার
Image

টিটাগড় থানার সামনে সতীর্থদের নিয়ে অবস্থানে সুকান্ত মজুমদার

উত্তর ২৪ পরগণা, ২৯ জানুয়ারি (হি.স.): পুলিশি অত্যাচারের প্রতিবাদে সোমবার দুপুরের পর টিটাগড় থানার সামনে সতীর্থদের নিয়ে অবস্থানে বসেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

বারাকপুর কমিশনারেট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘অবনতি’-র প্রতিবাদে বিজেপির মিছিল ঘিরে একরকম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিন বারাকপুরের লালকুঠি থেকে ঘোষপাড়া রোড ধরে মিছিল যখন চিড়িয়া মোড়-বিটি রোডের সংযোগস্থলে পৌঁছোয়, তখনই তুলকালাম শুরু হয়ে যায়।

সকাল থেকে পুলিশের তরফে প্রস্তুতি নেওয়া হয়েছিল, যাতে বিজেপির মিছিল ব্যারিকেড না ভাঙতে পারে। কিন্তু সেই মিছিল ঘিরে যে ভাবে এলাকা তপ্ত হয়ে উঠবে, তা বোধহয় কল্পনাও করা যায়নি।

এর আগে, এদিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে বারাকপুরে সুকান্ত মজুমদারের নেতৃত্বে সিপি অফিস অভিযানে তুলকালাম হয়। ব্যারিকেড পেরিয়ে ঢোকেন বিজেপি কর্মীরা। বারাকপুরের বিটি রোডে, পুলিশ কমিশনারের দফতরের সামনে লম্বা বাঁশের ব্যারিকেড করা হয়েছিল। সেই ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। মিছিলে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

যে দড়ি দিয়ে বাঁশের ব্যারিকেড বাধা হয়েছিল, সেই দড়ি খোলারও চেষ্টা করতে দেখা যায় বিজেপি কর্মীদের। পুলিশের পক্ষ থেকে বার বার মাইকে বলা হয়, মিছিলকারীরা যেন আইন না ভাঙেন। বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ ওঠে। পাল্টা জলকামান, লাঠি চালানো এবং কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।

বিটি রোডে যান চলাচল স্তব্ধ ছিল বেশ কিছুক্ষণ। পুলিশের উপর হামলার অভিযোগে আটক করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top