News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় মহিলা ক্রিকেট : জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ত্রিপুরা আজ অন্ধ্রের মুখোমুখি
Image

জাতীয় মহিলা ক্রিকেট : জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ত্রিপুরা আজ অন্ধ্রের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। তৃতীয় জয় অর্থাৎ জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে ত্রিপুরা আগামীকাল অন্ধ্রের মুখোমুখি হচ্ছে। বিসিসিআই আয়োজিত মহিলাদের জাতীয় অনূর্ধ্ব ২৩ এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট ত্রিপুরা অন্ধ্রের খেলা আগামীকাল কলকাতার সল্টলেকে যাদবপুর ইউনিভার্সিটির দ্বিতীয় কমপ্লেক্সে। ইতোমধ্যে ত্রিপুরা মহিলা দল অনূর্ধ্ব ২৩ প্রথম ম্যাচে পুদুচেরিকে ৫ উইকেটে হারিয়ে মনোবল বৃদ্ধি করে, দ্বিতীয় ম্যাচে মণিপুরকে ৪৮ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের স্বাদ গ্রহণ করে নিয়েছে। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন প্রথম ম্যাচে টস জিতে ত্রিপুরা দল প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে পুদুচেরিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ৪৫.৩ ওভার খেলে ১০০ রানে পুদুচেরি ইনিংস শেষ করলে জবাবে ত্রিপুরা ৩৪.৪ ওভার খেলে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ২৮ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা দল টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৪৫.১ ওভার খেলে ১২৯ রানে ইনিংস শেষ করে। জবাবে ব্যাট করতে নেমে মণিপুরের ইনিংস গুটিয়ে যায় ৮১ রানে। ৪৬.৫ ওভার খেলে। আগামীকাল ত্রিপুরা দল অন্ধ্রের বিরুদ্ধে কেমন খেলে তাই এখন দেখার বিষয়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top