News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরায় অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া আন্তঃ বিশ্ববিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা : ক্রীড়ামন্ত্রী
Image

ত্রিপুরায় অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া আন্তঃ বিশ্ববিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা : ক্রীড়ামন্ত্রী

আগরতলা, ২৯ জানুয়ারি : আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ত্রিপুরায় অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া আন্তঃ বিশ্ববিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা। ভারতের বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের মোট ১৬টি দল তাতে অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের ১৬টি দলের মধ্যে ৮টি হল মহিলা এবং ৮টি হল পুরুষ যোগাসনের দল। আগরতলার নেতাজী চৌমুহনীস্থিত এনএসআরসিসি-তে হবে প্রতিযোগিতা। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় এসংবাদ জানান। 

তিনি জানান, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে ২০টি ক্যাটাগরি থাকবে। এর মধ্যে ১৫ টি বিভাগের প্রতিযোগিতা হবে আসামে। বাকি ৫টি হবে উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলিতে। ত্রিপুরাতে হবে শুধুমাত্র যোগাসন প্রতিযোগিতা। ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের মহিলা যোগাসন খেলোয়াড়দের দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। 

যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী আরও জানান, আগামী ২৬ থেকে ২৯ ফেব্রুয়ারি রাজ্যে অনুষ্ঠিত হবে ৭ম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব-২০২৪। ৭ম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসবে বিভিন্ন প্রতিযোগতামূলক অনুষ্ঠান সহ বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবাহী খাবার ও হাতের তৈরী বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী স্টল খোলা হবে। উৎসবে উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের এন এস এস ও নেহেরু যুব সংস্থার যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করবে। 

তিনি বলেন, যুব উৎসবে বিভিন্ন ক্যাটাগরি যেমন- লোকসঙ্গীত, লোকনৃত্য, নাটক, রকব্যান্ড, গিটার, মাটির দ্বারা তৈরী বিভিন্ন সামগ্রী, অঙ্কন, ছবি তোলা ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা করা হবে। প্রদর্শনীমূলক বিষয়ের ক্ষেত্রে থাকবে মার্শাল আর্টস, যোগাসন, চিরাচরিত খাবার প্রদর্শন, হাতের তৈরী বাঁশ- বেতের সামগ্রী ও হাতের বোনা কাপড় ইত্যাদি। ক্রীড়ামন্ত্রী আসন্ন এই ক্রীড়া উৎসবকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top