News Flash

  • Home
  • খেলা
  • কর্ণাটক জয় হলোনা ত্রিপুরার রঞ্জি : চতুর্থ ম্যাচে প্রথম হার
Image

কর্ণাটক জয় হলোনা ত্রিপুরার রঞ্জি : চতুর্থ ম্যাচে প্রথম হার

কর্ণাটক: ২৪১, ১৫১

ত্রিপুরা: ২০০, ১৬৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। চতুর্থ ম্যাচের মাথায় এই প্রথম হারের মুখ দেখলো ত্রিপুরা দল। রঞ্জি ট্রফির ম্যাচে। তাও ঘরের মাঠে কর্নাটকের কাছে ২৯ রানের ব্যবধানে হারতেই হলো ত্রিপুরাকে। ক্রিকেটপ্রেমীরা কিন্তু দারুন একটা জয়ের আশা করেছিল। এদিকে প্রফেশনাল ক্রিকেটার সুদীপ চ্যাটার্জির পাশাপাশি আর এক- দুজন যদি ধরে খেলতে পারতো তবে হয়তো ফলাফল বিপরীত হতো। প্রথম ম্যাচে গোয়ার বিরুদ্ধে ২৩৭ রানের ব্যবধানে জয়ের পর শিবিরে যেমন মনোবল অনেকটা বেড়ে গেছিল। পরবর্তী দুই ম্যাচে যথাক্রমে তামিলনাড়ুর সঙ্গে প্রথম ইনিংস অসমাপ্ত, ড্র ম্যাচে দুই-দুই পয়েন্ট এবং পাঞ্জাব ম্যাচেও প্রথম ইনিংস অসমাপ্ত, ড্র ম্যাচে দুই-দুই পয়েন্টে ত্রিপুরা দল অপরাজিত মেজাজে কর্নাটকের বিরুদ্ধে জয়ের প্রত্যাশা করেছিল। ‌ প্রথম ইনিংসে ৪১ রানের পিছিয়ে থাকা একটা ফ্যাক্টর কাজ করলেও দ্বিতীয় ইনিংসে সুদীপের বিপরীতে কেউ তেমন দাঁড়াতে পারেনি বলে আখেরে ম্যাচটা হাতছাড়া হলো ত্রিপুরার। প্রথমে ব্যাট করতে নেমে কর্নাটকের ২৪১ রানের জবাবে ত্রিপুরা ২০০ রানে ইনিংস শেষ করে। দ্বিতীয় ইনিংসে কর্ণাটক ১৫১ রান সংগ্রহ করলে জয়ের জন্য ত্রিপুরার লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৯২ রানের। অতঃপর দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের খেলায় ত্রিপুরার সামনে জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্যমাত্রা ছিল। সেস্থলে ত্রিপুরা শেষ পর্যন্ত  ১০৪ রান যোগ করে ১৬৩ রানে ইনিংস শেষ করলে কর্ণাটক ২৯ রানের ব্যবধানে জয়ী হয়ে পুরো ছয় পয়েন্ট ছিনিয়ে নেয়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top