News Flash

  • Home
  • খেলা
  • এফএ কাপ : কষ্টের জয়ে পরের রাউন্ডে গেল ম্যানচেস্টার ইউনাইটেড
Image

এফএ কাপ : কষ্টের জয়ে পরের রাউন্ডে গেল ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার, ২৯ জানুয়ারি (হি.স.): এফএ কাপে কষ্টের জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার (২৮ জানুয়ারি) রাতে নিউপোর্টের বিরুদ্ধে ৪-২ গোলে জয় পেল তারা। ইংল্যান্ডের চতুর্থ বিভাগের দল নিউপোট। তাদের সঙ্গে জয় পেতেই কষ্ট পেতে হয়েছে টেন হ্যাগের দলকে।নিউপোর্ট চলতি মরসুমে ইংল্যান্ডের চতুর্থ বিভাগের লিগ টেবিলে ১৬তম স্থানে রয়েছে। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ।গোল করেন ব্রুনো ফার্নান্দেস।কয়েক মিনিট পর আবারো ইউনাইটেডের গোল। এবার গোলস্কোরার তরুণ ইংলিশ মিডফিল্ডার কোবি মাইনো। তবে হাফ টাইম শেষ হওয়ার নয় মিনিট আগেই এক গোল শোধ দেয় নিউপোর্ট।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও এক গোল করে ম্যাচে সমতায় ফেরে ইংল্যান্ডের চতুর্থ বিভাগের দলটি। ম্যাচের ৪৭তম মিনিটে উইল ইভেন্স নিউপোর্টকে ম্যাচে সমতা এনে দেন। তখন বড় একটা অঘটনের ইঙ্গিত যেন পাওয়া যাচ্ছিল।শেষ পর্যন্ত অঘটন ঘটেনি। ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা তা হতে দেয়নি। ম্যাচের ৬৮ মিনিটে ইউনাইটেডের ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনি ও আর ম্যাচের অতিরিক্ত সময়ে ইউনাইটেডের জয় নিশ্চিত করেন হইলুন্দ। এই জয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠল ইউনাইটেড।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top