News Flash

  • Home
  • দিনের খবর
  • ঠান্ডা ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত, অযোধ্যায় সমস্ত স্কুলে সময়সূচির পরিবর্তন
Image

ঠান্ডা ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত, অযোধ্যায় সমস্ত স্কুলে সময়সূচির পরিবর্তন

অযোধ্যা, ২৯ জানুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের অযোধ্যা জেলায় অত্যধিক ঠাণ্ডা ও কুয়াশার কারণে সেখানকার সমস্ত স্কুলে পঠনপাঠনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেট নীতীশ কুমার এক নির্দেশিকায় এমনটা জানিয়েছেন। অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেট নীতীশ কুমার জানিয়েছেন, এখন থেকে সমস্ত স্কুল চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। অযোধ্যার স্কুলগুলিতে যত বোর্ড আছে সবার জন্য এই একই নিয়ম বলবত থাকবে।

প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত পড়ুয়াদের শীতের কষ্ট থেকে উপশম দিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে। আইএমডি-র সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ দিন অযোধ্যায় ব্যাপক ঠাণ্ডা পড়বে। এছাড়া কুয়াশার ফলে ভোগান্তি হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।

Releated Posts

‘মন কি বাত’ সবসময় নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগায়: বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ভূয়সী প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয়…

ByByNews Desk Jun 28, 2026

বিক্রমশীলা সেতু পুনরুদ্ধারে বিহার সেতু নির্মাণ নিগমের আধিকারিকদের সংবর্ধনা দিল বিএআরও

গুয়াহাটি, ২৮ জুন (আইএএনএস): ভাগলপুর জেলার ক্ষতিগ্রস্ত বিক্রমশীলা সেতু পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিহার রাজ্য পুল নির্মাণ নিগম…

ByByNews Desk Jun 28, 2026

শীঘ্রই কলকাতার ফুটপাত হকারমুক্ত হবে: রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): খুব শীঘ্রই কলকাতার ফুটপাত ও পেভমেন্ট থেকে অবৈধ হকারদের সরিয়ে দেওয়া হবে বলে জানালেন…

ByByNews Desk Jun 28, 2026

আমদাবাদ বিমানবন্দরে ১১ কোটি টাকার হাইড্রোপনিক গাঁজা উদ্ধার, গ্রেফতার ব্যাংককফেরত যাত্রী

আমদাবাদ, ২৮ জুন (আইএএনএস): গুজরাটের আমদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা এক যাত্রীর কাছ থেকে…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top