News Flash

  • Home
  • দেশ
  • বিজেপির চাপিয়ে দেওয়ার রাজনীতি না মানার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Image

বিজেপির চাপিয়ে দেওয়ার রাজনীতি না মানার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কোচবিহার, ২৯ জানুয়ারি, (হি.স.): বিজেপির চাপিয়ে দেওয়ার রাজনীতি তিনি মানবেন না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এটা করতে বাধ্য নই ৷’’

সোমবার কোচবিহারে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সেই সভার মঞ্চ থেকে সরাসরি না বললেও কার্যত ঘুরিয়ে রামমন্দির নিয়ে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী৷ নিজের বক্তব্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলেন যে রামকে বিজেপি মানুষ অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে৷ তিনি বলেন, ‘‘ওরা যাকে দেবতা মানবে, আমাকে তাকেই মানতে হবে!’’

তার মধ্যেই একাধিকবার তিনি রামমন্দিরের প্রসঙ্গ তুলেছেন৷ তবে তাঁর মুখে একবার রামের নাম বা রামমন্দিরের নাম শোনা যায়নি। তাঁর বক্তব্যেই স্পষ্ট হয়ে যে তিনি রামের নামে বিজেপির প্রচারকেই নিশানা করছেন ৷ এই প্রসঙ্গ যখন মমতা বন্দ্যোপাধ্যায় তোলেন, সেই সময় প্রথমে তিনি বলেন, ‘‘ওরা যেটা চাপিয়ে দেবে, সেটাই হবে দেবতা ! ধর্ম যার যার, উৎসব সবার ৷ আমাদের মা-বাবারা শিখিয়েছে সবাইকে নিয়ে চলতে হবে৷’’

এর পর অন্য বিষয়ে কেন্দ্র ও বিজেপিকে আক্রমণ করেন তিনি৷ তার পর আবার রাম-প্রসঙ্গে ফিরে আসেন৷ মমতা বলেন, ‘‘ওরা যাকে দেবতা মানবে, আমাকে তাকেই মানতে হবে! এটা করতে বাধ্য নই৷ আমি রামায়ণ মানি, ওটা আমাদের… ৷’’ একই সঙ্গে তাঁর সংযোজন, ‘‘কোরান মানি, বাইবেল মানি, গ্রন্থসাহেব মানি, মাঝের থান মানি, জাহের থান মানি, তফসিলি যে সমস্ত জায়গাগুলো আছে, তাও মানি৷’’

এর পর বিজেপির বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, বিজেপি সম্প্রীতি চায় না ৷ হিন্দু-মুসলিম-শিখ-ক্রিশ্চান মিছিল করলে, তাতে বাধা দেয় ৷ তার পর তিনি আরও বলেন, ‘‘লজ্জা নেই ওগুলোর৷ কাল (রবিবার) আমি রাস্তা দিয়ে আসছিলাম, সাত-আটজনকে টাকা দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে ৷ পার্টির স্লোগান ভুলে গিয়েছে ৷’’

এই বিষয়ে তাঁর আরও বক্তব্য, ‘‘সীতা মায়ের নাম ভুলে গিয়েছে ৷ সীতার নাম বলে না ৷ কৌশল্যা মা জন্ম দিয়েছিলেন, তাঁর নাম বলে না৷ মা ছাড়া সন্তানের জন্ম হয় কোথা থেকে? বউ ছাড়া স্বামীকে এগিয়ে দেয় কে? সীতার অগ্নিপরীক্ষা মনে নেই? পাতালে প্রবেশ মনে নেই? বনবাস মনে নেই? তাই মনে রাখবেন আমার মা-বোনেরা সমাজের গর্ব? ওরা রান্নাও করবে৷ প্রয়োজন হলে ওরা যা করবার তাই করবে৷ দেশকে রক্ষা করবে৷ সমাজকে রক্ষা করবে৷’’

Releated Posts

অপারেশন সিঁদুরে পাকিস্তানের কিরানা হিলসে ভারতীয় লইটারিং মিউনিশন আঘাত হেনে থাকতে পারে: প্রাক্তন সিডিএস অনিল চৌহান

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত কিরানা হিলসে ভারতের একটি…

ByByNews Desk Aug 26, 2026

উরুগুয়ের জাতীয় দিবসে বিদেশ মন্ত্রকের সচিব, ভারত-উরুগুয়ে সম্পর্ক আরও মজবুত করার বার্তা

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): উরুগুয়ের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে ভারত ও উরুগুয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী…

ByByNews Desk Aug 26, 2026

কলকাতা ও হাওড়া পুরভোটের প্রস্তুতিতে কমিটি গড়ল বঙ্গ বিজেপি

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): চলতি বছরের শেষ দিকে কলকাতা পুরসভা (কেএমসি) এবং হাওড়া পুরনিগমের (এইচএমসি) নির্বাচন হওয়ার কথা।…

ByBySandeep Biswas Aug 25, 2026

পাটলিপুত্র টাউনশিপ প্রকল্পের বিরুদ্ধে বিহারে কৃষকদের আন্দোলন তীব্র

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): প্রস্তাবিত পাটলিপুত্র গ্রিনফিল্ড স্যাটেলাইট টাউনশিপ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় বিহারে কৃষকদের আন্দোলন আরও…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top