News Flash

  • Home
  • দিনের খবর
  • নদীয়ায় অস্বাভাবিক মৃত্যু যুবকের , কারণ খতিয়ে দেখছে পুলিশ
Image

নদীয়ায় অস্বাভাবিক মৃত্যু যুবকের , কারণ খতিয়ে দেখছে পুলিশ

নদীয়া, ২৮ জানুয়ারি (হি.স.): মাঠে কুল তুলতে গিয়ে বিপত্তি! নালায় পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। এমনটাই প্রাথমিক অনুমান।

নালা থেকে তুলে এলাকা বাসি কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করে। যুবকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে বহু মানুষ ভিড় জমায়, কান্নার ভেঙে পড়ে এলাকার মানুষজন। ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে পোস্টমর্টেম রিপোর্ট এলেই বোঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে ওই যুবকের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে অন্যান্য দিনের মত নদীয়ার কৃষ্ণগঞ্জের পাবা খালি গ্রামের ওই যুবক জমিতে কুল তুলতে গিয়েছিলেন। কুল তুলতে গিয়ে জমির আল সংলগ্ন নালায় পড়ে গিয়েই মৃত্যু হয় ওই যুবকের। ওই যুবকের নাম পাপ্পু সাধুখা (২২)।

অন্য জমিতে কর্মরত আরেক কুল চাষী ওই নালার উপর দিয়ে হেটে যাওয়ার সময় দেখেন পাপ্পু উপুড় হয়ে পড়ে। তখন সেই যুবক চিৎকার করলে স্থানীয় কৃষকরা ছুটে আসেন। সঙ্গে সঙ্গে স্থানীয় কৃষকরা ওই যুবককে গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top