News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিপ্রা ইঞ্জিনিয়ারস সোসাইটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

তিপ্রা ইঞ্জিনিয়ারস সোসাইটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি: রাজ্যের হাসপাতালগুলির ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট অব্যাহত রয়েছে। রক্তের যোগান চাহিদা মতো না থাকায় চিকিৎসা পরিষেবায় বিঘ্ন ঘটার যথেষ্ট আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রক্তের সংকট দূর করতে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা।

তিপ্রা ইঞ্জিনিয়ারস সোসাইটির পক্ষ থেকে রবিবার সুকান্ত একাডেমিতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যারা রক্তদানে এগিয়ে এসেছে তাদের অত্যন্ত শুভেচ্ছা জানানো হচ্ছে। কারণ রক্তদান জীবন দান। এটি সমাজের একটি ভালো উদ্যোগ। সবার এই ধরনের উদ্যোগ নিতে হয়। সকলের কাছে এই ধরনের রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য আহ্বান জানান মন্ত্রী। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন মন্ত্রী। তীরে বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠনসহ সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Releated Posts

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top