News Flash

  • Home
  • দিনের খবর
  • চিত্রকূটকে বিশ্বমানের ধর্মীয় পর্যটন কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার : মোহন যাদব
Image

চিত্রকূটকে বিশ্বমানের ধর্মীয় পর্যটন কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার : মোহন যাদব

উজ্জ্বয়িনী, ২৬ জানুয়ারি (হি.স.): প্রজাতন্ত্র দিবসের বক্তৃতায় বড়সড় ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি জানিয়েছেন, চিত্রকূটকে বিশ্বমানের ধর্মীয় পর্যটন কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। ৭৫-তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুক্রবার মধ্যপ্রদেশ তথা সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে উজ্জ্বয়িনীর দশেরা ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মোহন যাদব।

পরে তিনি বলেছেন, “চিত্রকূটকে একটি বিশ্বমানের ধর্মীয় পর্যটন কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রতি বছর এখানে ‘রামায়ণ মেলা’-রও আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রী তীর্থ দর্শন যোজনার অধীনে, সুবিধাভোগীদের অযোধ্যায় তীর্থযাত্রায় নিয়ে যাওয়া হবে।” মোহন যাদব আরও বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘সবকা সাথ, সবকা বিকাশ’ হয়ে উঠেছে গণতন্ত্রের অঙ্গ এবং রামরাজ্য হয়ে উঠেছে গণতন্ত্রের প্রাণ। আমি এটা বলতে পেরে খুশি যে, মধ্যপ্রদেশের ৫০ লক্ষেরও বেশি মানুষ বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে উপকৃত হয়েছেন।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top