News Flash

  • Home
  • দেশ
  • মমতার নিরাপত্তা খতিয়ে দেখতে বৈঠক পুলিশের ডিজি-র
Image

মমতার নিরাপত্তা খতিয়ে দেখতে বৈঠক পুলিশের ডিজি-র

কলকাতা, ২৫ জানুয়ারি, (হি.স.): বুধবার অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মারাত্মক অভিজ্ঞতা শোনানোর অন্তর্নিহিত কথাটা স্পষ্ট। তা হল তাঁর নিরাপত্তায় ত্রুটি হয়েছে। অনেকে মনে করছেন, এর দায় বর্তায় রাজ্যের পুলিশি ব্যবস্থার উপরই।

এই অবস্থায় বৃহস্পতিবার দুপুরে সব জেলার পুলিশ সুপার ও বিভিন্ন কমিশনারেটের পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক ডাকেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ডিরেক্টর তথা সিনিয়র আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে রয়েছেন বলেও খবর।

এখানে জানিয়ে রাখা ভাল, মুখ্যমন্ত্রীর এই সিকিউরিটি ডিরেক্টর দেশের অন্যতম এলিট ফোর্স তথা প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য গঠিত স্পেশাল প্রোটেকশন গ্রুপে দীর্ঘ সময়ে ছিলেন। তা ছাড়া এদিনের বৈঠকে ছিলেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম।

সূত্রের মতে, এ ধরণের অপ্রীতিকর ঘটনা আর যাতে না ঘটে তা এড়াতে এদিন বৈঠক ডেকেছেন ডিজি। কারণ, লোকসভার ভোট আসছে। এবার আরও ঘন ঘন জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে তাই পুলিশ সুপার ছাড়াও ট্রাফিকের দায়িত্বে থাকা কর্তাদেরও ডাকা হয়েছে। হতে পারে এবার মুখ্যমন্ত্রীর সফরের জন্য পুলিশ প্রটোকল আগের থেকে কঠোর করা হবে।

Releated Posts

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top