News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে পুলিশের অবদান জনসম্মুখে তুলে ধরতে সচেতনামূলক র‍্যালির সূচনা করা হয়েছে : মুখ্যমন্ত্রী
Image

সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে পুলিশের অবদান জনসম্মুখে তুলে ধরতে সচেতনামূলক র‍্যালির সূচনা করা হয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জানুয়ারি: ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৩টি মোবাইল প্রদর্শনী বাস, আটটি জিপসি গাড়ি , ১৫০ টি বাইকের সচেতনতামূলক প্রচার র‍্যালির সূচনা করা হয়েছে। সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে পুলিশের অবদান জনসম্মুখে তুলে ধরতে এই র‍্যালির সূচনা করা হয়েছে।
আজ ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এবং রাজ্য পুলিশের শীর্ষ ও মাঝারি স্তরের সমস্ত অফিসাররা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। একইসাথে ১৫০ জন পুলিশ কর্মীর প্যারেড এবং ৫টি পুলিশ ব্যান্ডের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৩টি মোবাইল প্রদর্শনী বাস, আটটি জিপসি গাড়ি , ১৫০ টি বাইকের সচেতনতামূলক প্রচার র‍্যালির সূচনা করেন।

তাছাড়া, পুলিশ কর্মীদের আয়োজিত একটি রক্তদান শিবিরেও অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। সেখানে দেড়শ জন পুলিশ কর্মী রক্তদান করেন।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top