News Flash

  • Home
  • দিনের খবর
  • কালিয়াচকে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত তুলোর কারখানা
Image

কালিয়াচকে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত তুলোর কারখানা

কালিয়াচক, ২৫ জানুয়ারি (হি. স.) : কালিয়াচকের বালিয়াডাঙ্গা আনসারি পাড়া এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত তুলোর কারখানা। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লক্ষাধিক টাকা।

আনসারি পাড়ায় আম বাগানের মধ্যে একটি তুলো তৈরির কারখানা চলছিল দীর্ঘদিন ধরে। এদিন সকালে ওই কারখানায় তিনজন শ্রমিক কাজ করছিলেন। দুপুরে হঠাৎই আগুন জ্বলতে দেখা যায়। প্রথমে মেশিনের চারপাশে মজুত তুলো ও টুকরো কাপড়ে আগুন লাগে। এরপরে আগুন ছড়িয়ে যায় গোটা কারখানায়। স্থানীয়রা প্রথমে আগুন নেভাতে তৎপর হন। পরে দমকল এসে ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ।

কারখানার মালিক আবু জাফর ইকবাল আনসারি জানান, সেইসময় তিনি কারখানায় ছিলেন না। খবর পেয়ে ছুটে এসে দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় পাঁচ লক্ষ টাকারও বেশি। সবই পুড়ে গিয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top