News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিকশিত ভারতের সংকল্প যাত্রায় অগ্রণী ভূমিকা পালন করবে উত্তর প্রদেশ : প্রধানমন্ত্রী
Image

বিকশিত ভারতের সংকল্প যাত্রায় অগ্রণী ভূমিকা পালন করবে উত্তর প্রদেশ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের স্থাপনা দিবসে রাজ্যের আরও অগ্রগতি কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী আশা ব্যক্ত করেছেন, বিকশিত ভারতের সংকল্প যাত্রায় অগ্রণী ভূমিকা পালন করবে উত্তর প্রদেশ। ২৪ জানুয়ারি উত্তর প্রদেশের স্থাপনা দিবস। প্রধানমন্ত্রী মোদী এদিন সকালে সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, “আধ্যাত্মিকতা, জ্ঞান এবং শিক্ষার পবিত্র ভূমি উত্তর প্রদেশের সবাইকে রাজ্যের প্রতিষ্ঠা দিবসে অনেক অনেক শুভেচ্ছা।”

প্রধানমন্ত্রী মোদী এক্স মাধ্যমে আরও জানান, “বিগত ৭ বছরে উত্তর প্রদেশ নতুন অগ্রগতির গল্প রচনা করেছে, যাতে রাজ্য সরকারের পাশাপাশি জনসাধারণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আমি আত্মবিশ্বাসী যে বিকশিত ভারতের সংকল্প যাত্রায় উত্তর প্রদেশ অগ্রণী ভূমিকা পালন করবে।” উত্তর প্রদেশের প্রগতি কামনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী এক্স মাধ্যমে জানিয়েছেন, “আপনার উদ্যমী শুভেচ্ছার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনার নেতৃত্বে আমরা রাজ্যে ‘রামরাজ্য’ প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Releated Posts

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top